Journalbd24.com

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ই-কমার্স লেনদেনের নীতিমালা দিল কেন্দ্রীয় ব্যাংক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:০৭

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ই-কমার্স লেনদেনের নীতিমালা দিল কেন্দ্রীয় ব্যাংক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:০৭

    ই-কমার্স লেনদেনের নীতিমালা দিল কেন্দ্রীয় ব্যাংক

    ই-কমার্স প্ল্যাটফরমে কেনাকাটায় প্রতারণা ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক এসক্রো সার্ভিস নামের বিশেষ যে সেবা চালু করেছে, তা এখন ৫ হাজার টাকা বা তার চেয়ে বেশি মূল্যের একক কেনাকাটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসক্রো সেবার মাধ্যমে কোনো ই-কমার্স থেকে ৫ হাজার টাকা বা তার চেয়ে বেশি মূল্যের একক কেনাকাটার অর্থ সরাসরি বিক্রেতার কাছে যাবে না। ক্রেতা অর্থ পরিশোধ করলে তা ব্যাংক, এমএফএস বা অর্থ পরিশোধের পরিষেবা (পিএসও/পিএসপি) প্রতিষ্ঠানের কাছে যাবে। টাকা সংরক্ষিত থাকবে এসব প্রতিষ্ঠানের কাছে। বিক্রেতাকে নিশ্চয়তা দেওয়া হবে ক্রেতা কুরিয়ারের মাধ্যমে পণ্য বুঝে পেলে টাকা পাওয়া যাবে। ক্রেতাকে পণ্য বুঝিয়ে দিয়ে বিক্রেতা প্রাপ্তি রসিদ দেখালে তখন এসক্রো সেবা থেকে বিক্রেতার ব্যাংক হিসাবে পণ্যমূল্য পাঠিয়ে দেওয়া হবে।

    কেন্দ্রীয় ব্যাংকের ‘মার্চেন্ট অ্যাকোয়ারিং ও এসক্রো সেবা নীতিমালা ২০২৩’ শীর্ষক নীতিমালায় এমন শর্তের কথা বলা হয়েছে। মূলত অনলাইন কেনাকাটায় প্রতারণা থেকে ক্রেতা ও বিক্রেতা উভয়কে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছে এই নীতিমালা।

    নীতিমালায় বলা হয়েছে, ই-কমার্সে এমন লেনদেনের ক্ষেত্রে ব্যাংক, এমএফএস, পিএসও ও পিএসপি প্রতিষ্ঠান ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের কাছ থেকে কোনো মাশুল নিতে পারবে না। এই সেবায় অংশগ্রহণকারী কুরিয়ার প্রতিষ্ঠানগুলোকে আবশ্যিকভাবে বাংলাদেশ মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত হতে হবে। সরকার কর্তৃক সেন্ট্রাল বা কেন্দ্রীয় কুরিয়ার হাব প্রতিষ্ঠার পর সব কুরিয়ার প্রতিষ্ঠান কেন্দ্রীয় কুরিয়ার হাবে যুক্ত হবে। শুধু কেন্দ্রীয় কুরিয়ার হাব কর্তৃক ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন হবে।

    এসক্রো সেবা নিশ্চিত করতে অর্থ পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো মার্চেন্ট বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হবে। তাদের পক্ষে গ্রাহকের কাছ থেকে পণ্য বা সেবামূল্য সংগ্রহ করবে। এ ক্ষেত্রে অর্থ পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মার্চেন্ট অ্যাকোয়ারের বা ব্যবসায় প্রতিষ্ঠানকে সেবার আওতায় নিয়ে আসতে মুখ্য ভূমিকা পালন করে। প্রধানত তিন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে পরিশোধ পরিষেবাগুলো চুক্তিবদ্ধ হয়ে মার্চেন্ট হিসাব খুলে দেবে। সেগুলো হলো—ফিজিক্যাল স্টোরভিত্তিক মার্চেন্ট, অনলাইনভিত্তিক মার্চেন্ট এবং ফিজিক্যাল স্টোর ও অনলাইন উভয়ভিত্তিক মার্চেন্ট।

    কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই উদ্যোগ ডিজিটাল পরিশোধ ব্যবস্থার প্রসারে ভূমিকা রাখবে। কারণ ই-কমার্সের ক্ষেত্রে সশরীর উপস্থিত থেকে লেনদেন না করতে পারায় অনেক বিক্রেতা সুযোগ গ্রহণ করে। টাকা নিয়ে পণ্য দেয় না। আবার পণ্যের ক্রয়াদেশ দিয়ে অনেক ক্ষেত্রে কুরিয়ার থেকে পণ্য গ্রহণ না করার মানসিকতা অনেক ক্রেতার মধ্যেও আছে। ক্রেতা-বিক্রেতা উভয়কে সুরক্ষা দিতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে এই নীতিমালা করেছে। যেসব প্রতিষ্ঠান এই সেবা নিয়ে কাজ করবে, তারা নীতিমালার কোনো ব্যত্যয় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও এতে উল্লেখ করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬