Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অর্থনৈতিক অঞ্চলে জমি পাচ্ছে ছয় প্রতিষ্ঠান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:০৯

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    অর্থনৈতিক অঞ্চলে জমি পাচ্ছে ছয় প্রতিষ্ঠান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:০৯

    অর্থনৈতিক অঞ্চলে জমি পাচ্ছে ছয় প্রতিষ্ঠান

    শিল্প স্থাপনের জন্য বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ২১ একর জমি পাচ্ছে ছয় প্রতিষ্ঠান। এসব জমি লিজ দিচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বেজা কার্যালয়ের সম্মেলন কক্ষে লিজ চুক্তি স্বাক্ষর হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠানে বেজার পক্ষে নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মজিবর রহমান এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে দায়িত্বশীলরা চুক্তিতে স্বাক্ষর করেন।

    এতে যেসব প্রতিষ্ঠান জমি পাবে সেগুলো হচ্ছে, লিনডে বাংলাদেশ লিমিটেড, মাস্টার র‌্যাক অ্যান্ড ফার্নিচার, সানজানা ফেব্রিকস লিমিটেড, ওএমসি লিমিটেড, এসএফএল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড এবং আই কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

    বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বেজা কখনো বিসিক হবে না। বিসিক যেমন প্রতি জেলায় শিল্পনগরী গড়ে তুলেছে। সেখানে মানুষ জমি নিয়ে যুগের পর যুগ ফেলে রেখেছে। এই সুযোগ বেজায় নেই। এখানে যারা জমি লিজ নিয়েছে কিন্তু টাকা পরিশোধ কিংবা শিল্প স্থাপন করেনি তাদের জমি লিজ চুক্তি বাতিল করা হবে।

    তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগকারীদের পরিষেবা প্রদানে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বেজা

    এগুলো মোকাবিলা করে সব সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ নিশ্চিত করছে। তিনি বলেন, সিইটিপি স্থাপন করে অর্থনৈতিক অঞ্চলসমূহে আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে বেজা বিভিন্ন উন্নয়ন অংশীদারের সঙ্গে কাজ করছে।

    চুক্তির আওতায় লিনডে বাংলাদেশ লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ৫ একর জমিতে অক্সিজেন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করবে। মাস্টার র‌্যাক অ্যান্ড ফার্নিচার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ৩ একর জমিতে র‌্যাক ও অন্যান্য আসবাব উৎপাদন শিল্প স্থাপন করতে যাচ্ছে। সানজানা ফেব্রিকস লিমিটেড সাবরাং ট্যুরিজম পার্কে ৩ একর জমিতে হোটেল ও রিসোর্ট গড়ে তুলবে। ওএমসি লিমিটেড সাবরাং ট্যুরিজম পার্কে ২ একর জমিতে হোটেল ও রিসোর্ট গড়ে তুলবে। এসএফএল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড সাবরাং ট্যুরিজম পার্কে ৬ একর জমিতে হোটেল ও রিসোর্ট করবে। জামালপুর অর্থনৈতিক অঞ্চলে কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ একর জমিতে কিচেন অ্যাম্পালায়েন্স শিল্প-কারখানা স্থাপন করবে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    2. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    3. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    4. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    5. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    6. সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    7. আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

     সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬