Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে ঋণ পাচ্ছে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৩ ১২:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৩ ১২:৫৪

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে ঋণ পাচ্ছে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৩ ১২:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৩ ১২:৫৪

    ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে ঋণ পাচ্ছে বাংলাদেশ

    ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) থেকে প্রথমবারের মতো ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। ব্যাংকটি ঢাকা ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে সাড়ে ৩২ কোটি ডলার দেবে। ডলারের বর্তমান বাজারদরে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। ঋণপ্রস্তাব অনুমোদনের জন্য শিগগিরই এনডিবির বোর্ড সভায় উঠবে প্রস্তাবটি।

    এই ঋণ অনুমোদিত হলে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) পরে নতুন আরেকটি বহুজাতিক ব্যাংকের কাছ  থেকে ঋণ পাবে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। 

    ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকস। এই জোটের নেতৃত্বে ২০১৪ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) গঠিত হয়।

    শুরুতে ওই পাঁচ দেশই এনডিবির সদস্য ছিল। পরে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এই ব্যাংকের সদস্য হয়। এরপর সদস্য হয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও মিসর। সব মিলিয়ে ব্যাংকটির বর্তমান সদস্যসংখ্যা আট।

    এনডিবির সদস্য হওয়ার দুই বছরের মাথায় প্রথমবারের মতো ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। সরকারি কর্মকর্তারা আশা করছেন, আগামী মাসের মধ্যেই ঋণ অনুমোদন করা হবে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)—এই চার বহুপক্ষীয় ঋণদাতা ব্যাংকের কাছ থেকে নিয়মিতভাবে প্রতিবছর ঋণ নেয় বাংলাদেশ।

    ইআরডি সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মোট খরচ চার হাজার ১১০ কোটি টাকা। ঢাকা ওয়াসা প্রকল্পটি বাস্তবায়ন করবে।

    গত ২৯ আগস্ট এই প্রকল্পের প্রস্তাবনা অনুমোদন করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বর্তমানে ঋণপ্রস্তাবটি এনডিবি বোর্ডের অনুমোদনের অপেক্ষায়। ইআরডি কর্মকর্তারা জানান, এই ঋণের সুদ হার দুই থেকে আড়াই শতাংশের মধ্যে থাকবে।

    জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৬টি ইউনিয়নে পানি সরবরাহব্যবস্থার উন্নয়ন করা হবে। গ্রাহকদের জন্য নতুন লাইন বসিয়ে পানির সংযোগ দেওয়া হবে। সব মিলিয়ে প্রকল্পটির মাধ্যমে পানির সরবরাহে ৭০ হাজার নতুন সংযোগ দেওয়া হবে।

    জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ইআরডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহসহ একাধিক প্রকল্পে অর্থায়ন করতে পারে এনডিবি। তবে এ আলোচনাগুলো এখনো চলমান। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা আশা করছি, এনডিবি থেকে ঋণ পাব।’

    সূত্র মতে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের জন্য ১০০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশ আরো কিছু প্রকল্পে এই ব্যাংক থেকে ঋণ নেওয়ার চিন্তা করছে। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণের বিষয়টি দেখভাল করতে ইআরডিতে একটি নতুন শাখা খোলা হয়েছে। উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা এই শাখার নেতৃত্ব দিচ্ছেন।

    নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়ে বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘ঋণ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি নতুন দ্বার খুলল। তবে তারা কী শর্েত বাংলাদেশকে ঋণ দেবে, সেটা এখন দেখার বিষয়। আর আমাদের মাথায় রাখতে হবে ঋণের অর্থ যেন সঠিকভাবে ব্যবহার করা হয়।’

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    2. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    3. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    4. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    5. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    6. সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    7. আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

     সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬