Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিমা ব্যবস্থায় সংযোজিত হচ্ছে নতুন নিয়ম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৩ ১৩:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৩ ১৩:২৯

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    বিমা ব্যবস্থায় সংযোজিত হচ্ছে নতুন নিয়ম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৩ ১৩:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৩ ১৩:২৯

    বিমা ব্যবস্থায় সংযোজিত হচ্ছে নতুন নিয়ম

    বিমা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন কিছু নিয়ম সংযোজিত হতে যাচ্ছে। এর আলোকে আগামীতে বিমা পলিসির নির্ধারিত নেট প্রিমিয়ামে বোনাস, অফিস খরচ বা অন্যান্য মাশুল অন্তর্ভুক্ত করা যাবে না। 

    এছাড়া, ইসলামি লাইফ বিমা ব্যবসায় ঝুঁকির জন্য রিজার্ভ ও বিনিয়োগের জন্য রিজার্ভ—এ দুই ধরনের রিজার্ভ হিসেবে গণনা করতে হবে। সেই সঙ্গে জীবন বিমাকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি প্ল্যানের জন্য একচ্যুয়ারিয়াল রিজার্ভ নির্ধারণ করতে হবে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রণীত 'লাইফ বিমাকারীর সলভেন্সি মার্জিন প্রবিধানমালা ২০২৩-এর খসড়ায় এমন বিধান সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

    প্রবিধানের খসড়ায় বলা হয়েছে, জীবন বিমাকারী প্রতিষ্ঠানগুলোকে নিজ প্রতিষ্ঠানের সম্পদের মূল্যায়ন ও প্রত্যেক পরিকল্পনা বা প্ল্যানের জন্য আলাদাভাবে যথাযথ মূল্যায়নমাত্রা ও একচ্যুয়ারিয়াল ভিত্তি অনুযায়ী একচ্যুয়ারিয়াল রিজার্ভ নির্ধারণ করতে হবে। একচ্যুয়ারিয়াল রিজার্ভ নেট প্রিমিয়াম পদ্ধতিতে মূল্যায়ন করতে হবে। যদি নিয়োজিত একচ্যুয়ারি নেট প্রিমিয়াম মূল্য ছাড়া অন্য কোনো মূল্যায়ন পদ্ধতি যুক্তিযুক্ত মনে করে, তাহলে সেই পদ্ধতি ব্যবহার করা যাবে । তবে শর্ত থাকে যে, এ পদ্ধতিতে মূল্যায়িত একচ্যুয়ারিয়াল রিজার্ভ নেট প্রিমিয়াম পদ্ধতিতে মূল্যায়িত একচ্যুয়ারিয়াল রিজার্ভের কম হবে না এবং প্রতিবেদনে নিয়োজিত একচ্যুয়ারিকে তার ব্যবহৃত পদ্ধতির যৌক্তিকতা উল্লেখ করতে হবে।

    খসড়ায় বলা হয়েছে, যদি কোনো পলিসির একচ্যুয়ারিয়াল রিজার্ভ নেতিবাচক হয়, সেক্ষেত্রে তা শূন্য হিসেবে গণ্য করতে হবে। আর কোনো পলিসি মূল্যায়নে একচ্যুয়ারিয়াল রিজার্ভ যদি নির্ধারিত প্রতিশ্রুত সমৰ্পণ মূল্যের চেয়ে কম হয়, সেক্ষেত্রে নির্ধারিত প্রতিশ্রুত সমর্পণ মূল্য একচ্যুয়ারিয়াল রিজার্ভ হিসেবে নির্ধারিত হবে।

    সম্পদ মূল্যায়নের ক্ষেত্রে যেসব ঋণ আদায়যোগ্য নয়; আদায়যোগ্য প্রকৃতির অগ্রিমগুলো; আসবাবপত্র-স্থাপিত জিনিসপত্র-ডেড স্টক- সফটওয়্যার ও স্টেশনারী মালামাল; পূর্ব পরিশোধিত খরচগুলো; লাভ ও ক্ষতির হিসাব সমন্বয় স্থিতি; পুনর্বিমাকারীর একমাসের অধিককালের অনাদায়ী স্থিতি; কোম্পানি গঠনে প্রাথমিক ব্যয়গুলো; ইন্টেনজিবল সম্পদ; এক মাসের মধ্যে অপরিশোধিত প্রিমিয়াম ও এজেন্টের স্থিতি ইত্যাদি শূন্যমূল্য হিসেবে গণ্য হবে।

    প্রত্যেক পলিসির দায় মূল্যায়নের ক্ষেত্রে সব প্রাসঙ্গিক বিষয়াদি বিবেচনায় নিয়ে যুক্তিসংগত অনুমানের ভিত্তিতে দায় মূল্যায়ন করতে হবে। দায়ের মূল্যায়ন পদ্ধতি ও অনুমানগুলো এক বছর থেকে অন্য বছরে প্রয়োজন সাপেক্ষে পরিবর্তন করা যাবে।

    খসড়ায় বলা হয়েছে, বিমা পলিসির নির্ধারিত নেট প্রিমিয়ামে বোনাস, অফিস খরচ বা অন্যান্য মাশুল অন্তর্ভুক্ত করা যাবে না এবং নেট প্রিমিয়ামের পরিমাণ পলিসির মধ্যে অন্তর্ভুক্ত সুবিধাদি প্রদানের জন্য পর্যাপ্ত হতে হবে। তবে নেট প্রিমিয়াম থেকে একচ্যুয়ারিয়াল নীতিগুলো ব্যবহারের মাধ্যমে বড় ধরনের প্রারম্ভিক খরচ সমন্বয় করা যেতে পারে। খসড়া প্রবিধানমালায় জীবন বিমাকারী প্রতিষ্ঠানগুলোর সম্পদের মূল্যায়ন, দায়ের পরিমাণ নির্ধারণ, সলভেন্সি মার্জিন বিবরণী প্রণয়নে পৃথক পৃথক ফরমের নমুনা যুক্ত করা হয়েছে।

    খসড়ায় ইসলামি লাইফ ব্যবসার বিষয়ে বলা হয়েছে, ইসলামি লাইফ বিমা ব্যবসায় ঝুঁকির জন্য রিজার্ভ ও বিনিয়োগের জন্য রিজার্ভ—এ দুই ধরনের রিজার্ভ গণনা করতে হবে। অংশগ্রহণকারীদের তহবিলের সম্পদের মূল্য বিনিয়োগের তহবিলের মূল্য হিসেবে গণ্য হবে এবং বিনিয়োগের ক্ষেত্রে তা রিজার্ভ হিসেবে গণনা করতে হবে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    2. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    3. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    4. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    5. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    6. সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    7. আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

     সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬