Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৩ ১২:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৩ ১২:৫৩

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৩ ১২:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৩ ১২:৫৩

    জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

    জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র তাদের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে।

    বুধবার (২৫ অক্টোবর) রাতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে মার্কিন পররাষ্ট্র দপ্তরে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এবং জলবায়ু বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরির মধ্যে এক বৈঠকে তারা এ বিষয়ে একমত পোষণ করেন।

    দুই বিশেষ দূত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ)-সহ দ্বিপাক্ষিকভাবে এবং বৈশ্বিক জলবায়ু প্ল্যাটফর্মে বৃহত্তর সহযোগিতা তৈরির লক্ষ্যে প্রশমন, অভিযোজন তহবিল, প্রযুক্তি স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আলোচনা করেন।

    বাংলাদেশের বিশেষ দূত সাবের চৌধুরী জলবায়ু ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নেতৃত্ব পুনর্ব্যক্ত করেন এবং বলেন যে বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতিসমূহের বাস্তবায়নে ঘাটতি পূরণে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ এবং স্বল্পোন্নত দেশগুলির পক্ষে সোচ্চার ভূমিকা অব্যাহত রাখবে।

    তিনি ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’-সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের জলবায়ু বিষয়ে বিভিন্ন উদ্যোগ সম্পর্কে কেরিকে অবহিত করেন।

    বিশেষ দূত জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সাথে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ হ্রাসে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নের বিষয়ে বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে।

    বাংলাদেশের নবায়নযোগ্য খাতে বিনিয়োগের বিষয়ে কেরি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করার বিষয়ে অংশীদার হতে ইচ্ছুক।

    সাবের হোসেন চৌধুরী এবং কেরি উভয়ই আসন্ন জলবায়ু বিষয়ক সম্মেলন (কপ২৮) সফল করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টাকে জোরদারের মাধ্যমে ঐকমত্য গড়ে তোলা এবং বৈশ্বিক সংহতির গুরুত্ব ও প্রয়োজনীতার ওপর জোর দেন।

    যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এ বৈঠকে উপস্থিত ছিলেন।

    এর আগে সাবের হোসেন চৌধুরী ওয়াশিংটন, ডিসির Senate Hart Building এ জীবাশ্ম জ্বালানির ক্রম হ্রাসকরণে অর্থায়ন এবং অগ্রগতি সম্পর্কিত বিভিন্ন দেশের সংসদ সদস্যদের নিয়ে গঠিত এ সংক্রান্ত কমিটি সভায় সভাপতিত্ব করেন। মার্কিন সিনেটর এড মার্কি ও কানাডিয়ান সিনেটর রোজা গালভেজসহ উরুগুয়ে, বলিভিয়া, কলম্বিয়া, জাম্বিয়া এবং উগান্ডার নেতৃস্থানীয় সংসদ সদস্যরা সভায় অংশ নেন।

    সর্বশেষ সংবাদ
    1. অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
    2. রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু
    3. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    4. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    5. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    6. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    7. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

    রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

    রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬