Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে কানাডার দুই পুলিশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৩ ১২:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৩ ১২:৪৮

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে কানাডার দুই পুলিশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৩ ১২:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৩ ১২:৪৮

    খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে কানাডার দুই পুলিশ

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট আসামির বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন কানাডার ‍দুই পুলিশ সদস্য। তারা হলেন- কানাডা অ্যান্ড রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সদস্য কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ।

    কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে সোমবার সকালে হাজির হন তারা। সেখানে তাদের সাক্ষ্যগ্রহণ চলছে।

    এর আগে বৃহস্পতিবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান ৩০ অক্টোবর তাদের আদালতে এসে তাদের সাক্ষ্য দিতে এ সমন জারি করেন। 

    ওইদিন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমকে জেরা করার দিন ধার্য ছিল। আর খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন।

    এরপর খালেদা জিয়াসহ অপর আসামির পক্ষে বাদীকে জেরা করেন তাদের আইনজীবীরা। জেরা শেষ হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

    নাইকো মামলায় গত ১৭ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একজন এবং কানাডিয়ান রয়েল মাউন্টেড পুলিশের দুজনকে অনুমতি দেন আদালত। তারা হলেন- যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যরো অব ইনভেস্টিগেশনের অবসরপ্রাপ্ত সুপারভাইজরি স্পেশাল এজেন্ট ডেবরা লাপরিবট্ট গ্রিফিথ, কানাডা অ্যান্ড রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সদস্য কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ।

    খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া ও হান্নান ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়।

    এরপর ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। 

    মামলার অন্য সাত আসামি হলেন- তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

    অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে

    সর্বশেষ সংবাদ
    1. কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু
    2. অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
    3. রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু
    4. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    5. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    6. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    7. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
      কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু

    কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

    রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

    রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬