Journalbd24.com

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বুধবার প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১২:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১২:৪৯

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    বুধবার প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১২:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১২:৪৯

    বুধবার প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠক

    প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে ১ নভেম্বর বৈঠক করবে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত বিষয়ে এ বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    কমিশন সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের নেতৃত্বে ৪ কমিশনার এবং কমিশন সচিব মো. জাহাংগীর আলম প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

    ধারণা করা হচ্ছে, প্রধান বিচারপতির সঙ্গে এ বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তফসিল, নির্বাচনসংক্রান্ত মামলা ও আইনগত বিষয় আলোচনায় উঠে আসতে পারে।

    কমিশন সূত্রে আরও জানা গেছে, বিচারপতির সঙ্গে সাক্ষাতের পরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এজন্য কমিশন থেকে রাষ্ট্রপতির দপ্তরে সময় চাওয়া হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে বৈঠক হতে পারে।

    সোমবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেন, নির্বাচন আয়োজনে এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই বলে তারা (আইনশৃঙ্খলা বাহিনী) জানিয়েছে। নভেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল। বিএনপির ডাকা আগামী তিন দিনের অবরোধের বিষয়ে আইনশৃঙ্খলার কোনো অবনতি যেন না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। তফসিল ঘোষণার পর থেকে ভোট হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সব পরিস্থিতি সময় সময় কমিশনকে অবহিত করবে। তখন প্রয়োজন হলে কমিশন আবারও তাদের সঙ্গে বসবে।

    বৈঠকে গোয়েন্দা সংস্থাসমূহ তাদের তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী শান্তিশৃঙ্খলা কীভাবে নিশ্চিত করা যায়, কোন পদ্ধতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্ব পালন করবে, নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

    এ সময় বিভিন্ন বাহিনীর প্রধানরা অতীতের অভিজ্ঞতার আলোকে তাদের সক্ষমতা তুলে ধরেছেন। দ্বাদশ নির্বাচনে তাদের দায়িত্ব দিলে তারা কীভাবে দায়িত্ব পালন করবেন, এই বিষয়টি তারা সভায় উপস্থাপন করেছেন। কমিশন তাদের বক্তব্য শুনেছে এবং কিছু দিকনির্দেশনা দিয়েছে। এছাড়া, তফসিল ঘোষণার পর পরিপত্র জারি করা হবে সে বিষয়ে কমিশন তাদের অবহিত করেছে। সেগুলো নির্দেশনার আলোকে বাহিনীগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করবে বলে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা হয়েছে।

    ভোটের আগের রাতে কিংবা ভোটের সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে কি না জানতে চাইলে সচিব মো. জাহাংগীর আলম বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। অনেক সময় আছে। এ নিয়ে সামনে আরও সভা হবে। ব্যালট বাক্স পাঠানো নিয়ে সমস্যা হলে প্রয়োজন অনুযায়ী সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলে।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন
    2. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    3. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    4. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    5. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    6. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    7. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের 
স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬