Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বুধবার থেকে পদ্মা সেতু হয়ে চলবে দুই ট্রেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১২:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১২:৫৮

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    বুধবার থেকে পদ্মা সেতু হয়ে চলবে দুই ট্রেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১২:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১২:৫৮

    বুধবার থেকে পদ্মা সেতু হয়ে চলবে দুই ট্রেন

    আগামীকাল ১ নভেম্বর থেকে নতুন রুট পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল শুরু করছে সুন্দরবন এক্সপ্রেস। পরদিন ২ নভেম্বর একই রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঢাকায় পৌঁছাবে। এর মধ্য দিয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচলে নতুন যাত্রা শুরু হতে হচ্ছে।

    রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার সঙ্গে বর্তমানে প্রতিদিন ৪৮টি ট্রেন চলাচল করছে। এ রুটে সিঙ্গেল লাইনের ক্ষমতা রয়েছে এর অর্ধেক ট্রেন চালানোর। কিন্তু বিকল্প রুট ও ডাবল লাইন না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন ৪৮টি ট্রেন চলাচল করছে। রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই রুটে ঝুঁকি কমাতে ও দ্রুত সময়ের মধ্যে ট্রেন চালাতে নতুন রুট ব্যবহারের সিদ্ধান্ত নেয়। পর্যায়ক্রমে আরও ট্রেন নতুন এ পথে চালানো হবে।

    বর্তমানে ট্রেন দুটি ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচল করছে। ঢাকা থেকে খুলনা ও বেনাপোল পর্যন্ত ট্রেন দুটি পৌঁছতে সময় লাগছে প্রায় ১১ ঘণ্টা। নতুন রুট পদ্মা সেতু হয়ে ঢাকা পৌঁছাতে ট্রেন দুটির সময় লাগবে মাত্র সাড়ে ৫ ঘণ্টা। নতুন রুটে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতি নিয়ে ট্রেন চলবে।

    একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আরও ৫ জোড়া (১০টি) ট্রেন চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ঢাকা-ভাঙ্গা রুটে প্রস্তুত ট্রেনগুলো চালানো হবে।

    জানা গেছে, নতুন রুটে চলা ট্রেনগুলো কমলাপুর স্টেশন ৮, ৯ ও ১০ নম্বর প্ল্যাটফরম হয়ে চলাচল করবে। ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন রেলপথে যথাযথ গতি নিয়ে ট্রেন চালাতে লোকবলসহ সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে।

    এদিকে,যাত্রীরা আগের নিয়মেই অনলাইনে টিকিট কাটতে পারছেন বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মাসুদ সরওয়ার।

    ‘সুন্দরবন এক্সপ্রেস’ (৭২৫) খুলনা ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে ও ঢাকা পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে ও খুলনা পৌঁছাবে বিকাল ৩টা ৫০ মিনিটে। অন্যদিকে ‘বেনাপোল এক্সপ্রেস’ (৭৯৫) ট্রেনটি বেনাপোল ছাড়বে বেলা ১টায় ও ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে। অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে ও বেনাপোল পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।

    সর্বশেষ সংবাদ
    1. পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন
    2. কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু
    3. অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
    4. রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু
    5. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    6. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    7. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    সর্বশেষ সংবাদ
    পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

    পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

      কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু

    কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

    রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

    রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬