Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দুর্ঘটনা রোধে বসছে স্পিড ক্যামেরা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২৩ ১৩:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২৩ ১৩:৪০

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    দুর্ঘটনা রোধে বসছে স্পিড ক্যামেরা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২৩ ১৩:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২৩ ১৩:৪০

    দুর্ঘটনা রোধে বসছে স্পিড ক্যামেরা

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে গত শুক্রবার রাতে একটি বাস পেছন দিক থেকে প্রাইভেট কারকে ধাক্কা দেয়। চারজন গুরুতর আহত হয়। তার আগে ২৯ অক্টোবর রাতে আরেকটি দুর্ঘটনা ঘটে। পর পর দুর্ঘটনার মুখে টানেলে স্পিড ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

    টানেলের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা বলছেন, টানেলে প্রবেশ করলে চালক গাড়ির গতি নিয়ন্ত্রণ না করে পার হন। অনেকেই গাড়ি থামিয়ে সেলফি তোলেন। ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। অথচ টানেলে গাড়ি থামানো এবং গাড়ি থেকে নামা সম্পূর্ণ নিষেধ।

    যানবাহনের গতি পর্যবেক্ষণ ও নির্দেশনা অমান্যকারীদের শনাক্ত করতে স্পিড ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

    বঙ্গবন্ধু টানেল প্রকল্পের উপপরিচালক (অ্যাপ্রোচ রোড, সার্ভিস ফ্যাসিলিটিজ ও এনভায়রনমেন্ট) মো. আবুল কালাম আজাদ বলেন, মোটরযানের গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করে দেওয়া হয়। এ বিষয়ে টানেলের প্রবেশ মুখ, ভেতরসহ বিভিন্ন দৃশ্যমান স্থানে গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটারের সাইনবোর্ড সাঁটানো হয়েছে। নিয়মিত মাইকিংও করা হচ্ছে।

    তিনি বলেন, যানবাহনের গতি পর্যবেক্ষণ ও নির্দেশনা অমান্যকারীদের শনাক্ত করতে এবার দ্রুত বসানো হবে স্পিড ক্যামেরা। তবে কবে নাগাদ স্পিড ক্যামেরা বসানো হবে নিশ্চিত করতে পারেননি এ কর্মকর্তা। তিনি বলেন, টানেলের ভেতরে স্পিডগান বসানো হয় না। সেখানে স্পিড ক্যামেরা বসানো হয়। স্পিড ক্যামেরায় সংরক্ষণ থাকে বেপরোয়া গতিতে যাওয়া গাড়ি, ট্র্যাফিক নিয়ম ভাঙা গাড়ির ছবি।

    পরে সেই গাড়ির নাম্বার প্লেট চিহ্নিত করে মালিকের কাছে ছবিসহ জরিমানার বিবরণ পাঠানো যায়। তাই স্পিড ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে।

    চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহির হোসেন কালের কণ্ঠকে বলেন, শুক্রবারের দুর্ঘটনার বিষয়ে এখনো কোনো মামলা করেনি টানেল কর্তৃপক্ষ। মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    টানেলের ভেতরে রেসিং কার নিয়ে উল্টোপথে গাড়ি চালানোর বিষয়ে মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এ বিষয়ে ওসি বলেন, যে কারগুলো শনাক্ত করা হয়েছে সেগুলোর মালিকানা পরিবর্তন হওয়ায় আসল অপরাধীদের ধরতে একটু সময় লাগছে। তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন
    2. কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু
    3. অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
    4. রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু
    5. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    6. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    7. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    সর্বশেষ সংবাদ
    পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

    পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

      কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু

    কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

    রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

    রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬