Journalbd24.com

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশের পরিস্থিতিতে নজর রাখছে যুক্তরাষ্ট্র: মুখপাত্র বেদান্ত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৩ ১২:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৩ ১২:৪১

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশের পরিস্থিতিতে নজর রাখছে যুক্তরাষ্ট্র: মুখপাত্র বেদান্ত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৩ ১২:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৩ ১২:৪১

    বাংলাদেশের পরিস্থিতিতে নজর রাখছে যুক্তরাষ্ট্র: মুখপাত্র বেদান্ত

    যুক্তরাষ্ট্রের মনোযোগ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের দিকে এবং নির্বাচনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে দেশটি।

    সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে বিক্ষোভকারীদের ওপর সরকারের চলমান ধরপাকড়, নিপীড়ন এবং তাদের হাত পুড়িয়ে ফেলতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সহিংস নির্দেশনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল।

    Unibots.in

    বেদান্ত বলেন, বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন অনুযায়ী কাজ করার জন্য যুক্তরাষ্ট্রের তরফে সরকার, বিরোধীদল,নাগরিক সমাজসহ সব অংশীদারদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ করে যাচ্ছে দেশটি। এ লক্ষ্যে কাজ করার জন্য সব অংশীদারদের আহবান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

    গত ৩ নভেম্বর ঢাকায় এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা আগুন দেবে তাদের প্রতিরোধ করতে হবে। যে হাত দিয়ে আগুন দেবে সেই হাত পুড়িয়ে দিতে হবে। যারা আগুন দিচ্ছে তাদের ধরে সেই আগুনে ফেলতে হবে।’

    ব্রিফিংয়ে বিরোধীদল দমনে সরকারের মরিয়া হয়ে ওঠা এবং এক ধরনের যুদ্ধ ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জানতে চান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছে। অন্যদিকে সরকার প্রধান বিরোধীদল বিএনপি এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে। অক্টোবর ২৮ তারিখ বিক্ষোভ শুরু হবার পর থেকে এখন পর্যন্ত বিরোধীদলের অন্তত ৮ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির মহাসচিবসহ শীর্ষ নেতাদেরকেও গ্রেফতার করা হয়েছে। নিহত হয়েছে ১১জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যে, বিরোধীদলের নেতাকর্মীদের আগুনে ফেলে দিতে কিংবা তাদের হাত পুড়িয়ে দিতে। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের এই পরিবেশ তৈরিতে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, আপনি কী তাদের সেই প্রত্যাশার পক্ষে অবস্থান নিবেন?’

    জবাবে বেদান্ত বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে নির্দিষ্ট কোন রাজনৈতিক দলকে সমর্থন করেনা। আমরা এক দলের ওপর অন্য দলকে প্রাধান্য দেইনা। আমাদের মনযোগ বাংলাদেশে আগামী জানুয়ারীতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের দিকে এবং নির্বাচনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছি।’

    এই মুখপাত্র আরও বলেন, ‘আমরা সরকার, বিরোধীদল, সুশীল সমাজসহ সব অংশীদারদের সঙ্গে নিযমিতভাবে যোগাযোগ করে যাচ্ছি এবং আহবান জানাচ্ছি তারা যেনো জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করেন।’

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন
    2. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    3. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    4. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    5. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    6. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    7. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের 
স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬