Journalbd24.com

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে চায় স্কটল্যান্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৩ ১৩:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৩ ১৩:২১

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে চায় স্কটল্যান্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৩ ১৩:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৩ ১৩:২১

    বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে চায় স্কটল্যান্ড

    স্কটল্যান্ডের পার্লামেন্টারি গ্রুপের (সিপিজি) ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে। এ সময় তারা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করে।

    স্কটল্যান্ড সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মাইলস ব্রিগস, ইভলিন টুইড, জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান ও মো. লুৎফুর রহমান।

    স্কটিশ সংসদ-সদস্যরা জানান, ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। প্রধানমন্ত্রী তাদের বলেন, ‘কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ গ্রহণ করেছি আমরা।’ এ সময় ফয়সল চৌধুরী বলেন, ‘স্কটল্যান্ড বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগে আগ্রহী।’ প্রতিনিধিদলটি গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করে।

    প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশি প্রবাসীরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত এবং বর্তমানে প্রায় ২০০ বাংলাদেশি দেশটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

    অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

    পর্যটনে বাংলাদেশ-নেপাল-মালদ্বীপের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ : এদিন বাংলাদেশে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সমীর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী পর্যটনশিল্পের বিকাশের লক্ষ্যে বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপের মধ্যে সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রধানমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুকেও শুভেচ্ছা জানান।

    প্রধানমন্ত্রী বলেন, অনেক বাংলাদেশি কর্মী মালদ্বীপে কাজ করছেন। তারা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।’

    এ সময় মালদ্বীপের রাষ্ট্রদূত ঢাকায় তার দায়িত্ব পালনে সর্বাত্মক সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তার মেয়াদে মালদ্বীপ ও বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

    এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া।

    বঙ্গভবনে ৬ বইয়ের মোড়ক উন্মোচন : এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে লেখা ‘মরণ সাগরপারে তোমরা অমর’ শিরোনামে পাঁচটি বইয়ের একটি গুচ্ছপ্যাকেটের মোড়ক উন্মোচন করেন। গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক সম্পাদিত এবং জয়িতা প্রকাশনী প্রকাশিত বইটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নানা উদ্যোগ নিয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক গবেষক ব্যক্তিগতভাবে কাজ করছেন।’ তিনি বলেন, ‘এক বাক্সে পাঁচটি বই স্বল্পমূল্যে পাঠকদের হাতে তুলে দেওয়ার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি, এই উদ্যোগ নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে।

    অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের এমপি মোহাম্মদ আলি আরাফাত, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ, প্রধানমন্ত্রীর স্পিচরাইটার মো. নজরুল ইসলাম ও জয়িতা প্রকাশনীর ইয়াসিন কবির উপস্থিত ছিলেন।

    প্যাকেটের বই পাঁচটি হলো-‘মুক্তিদাতা শেখ মুজিব’, ‘জয়তু বঙ্গমাতা’, ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল : আলোকিত তারুণ্যের প্রতিচ্ছবি’, ‘শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল : তারুণ্যের দীপ্তশিখা’ এবং ‘শেখ রাসেল : দুরন্ত শৈশবের প্রতিচ্ছবি’।

    এছাড়া এদিন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৮টি ভাষণের সংকলন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব-এর ভাষণ’ শীর্ষক আরেকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বইটি সংকলন করেছেন।

    বইটির ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী। এতে প্রতিটি বক্তৃতার সম্পূর্ণ অডিও সংস্করণের কিউআর কোড অন্তর্ভুক্ত রয়েছে। বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। অনুষ্ঠানে সংকলক মো. আকরাম-আল-হোসেন এবং মাওলা ব্রাদার্সের মালিক আহমেদ মাহমুদুল হক উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন
    2. কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু
    3. অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
    4. রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু
    5. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    6. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    7. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    সর্বশেষ সংবাদ
    পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

    পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

      কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু

    কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

    রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

    রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬