Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ইসি হিসেবে অংশ নিচ্ছে নিবন্ধিত ২৬ রাজনৈতিক দল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩ ১২:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩ ১২:৩২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ইসি হিসেবে অংশ নিচ্ছে নিবন্ধিত ২৬ রাজনৈতিক দল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩ ১২:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩ ১২:৩২

    ইসি হিসেবে অংশ নিচ্ছে নিবন্ধিত ২৬ রাজনৈতিক দল

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে নিবন্ধিত ২৬টি রাজনৈতিক দল। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোটের একাংশ এবং বাংলাদেশ মুসলিম লীগ রয়েছে। গণফোরামের একটি অংশও নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে চিঠি দিয়েছে। নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে দলটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। নির্বাচনে অংশ নেওয়া দলের তালিকায় বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি নিবন্ধিত রাজনৈতিক দলের নাম নেই। বর্তমানে নির্বাচন কমিশনে ৪৪টি রাজনৈতিক দল নিবন্ধিত। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

    তবে নিবন্ধিত আরও কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে বলে আশা করছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা। তাদের মতে, সবমিলিয়ে এ নির্বাচনে অংশ নেওয়া দলের সংখ্যা কমবেশি ৩০টিতে দাঁড়াতে পারে। বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারিত রয়েছে। ওই সময়ের মধ্যে নিবন্ধিত কিছু ছোট দলের কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে পারেন বলে বিভিন্ন সূত্রে ইসির কর্মকর্তারা জানতে পেরেছেন। বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না বলেও অনেকটাই নিশ্চিত হয়েছে কমিশন।

    জানা যায়, নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্রে কে সই করবেন, তা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। আবার নিবন্ধিত রাজনৈতিক দল আরেকটি দলের সঙ্গে জোটের বিষয়ে জানিয়েও ইসিকে চিঠি দিয়েছে। এসব চিঠি হিসাব করে ইসি এ তালিকা তৈরি করেছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ২৬টি দল নির্বাচনে অংশ নিচ্ছে বলেও মনে করছে ইসি।

    মঙ্গলবার পর্যন্ত যে ২৬টি রাজনৈতিক দল অংশ নেওয়ার কথা জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট (একাংশ), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ কংগ্রেস। জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ যুগান্তরকে বলেন, আমার জানামতে, ৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার কথা ইসিকে জানিয়েছে। মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার পর কতটি দল নির্বাচনে অংশ নিয়েছে এবং তাদের কতজন প্রার্থী হয়েছেন, এর প্রকৃত সংখ্যা জানা যাবে।

    সূত্র জানায়, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৫টি সংসদীয় আসন রয়েছে। মঙ্গলবার পর্যন্ত এসব আসনে ১৭৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২৪ জন। তারা ২০টি নিবন্ধিত রাজনৈতিক প্রার্থী হিসাবে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাকি ৫০ জন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র নিয়েছেন।

    আরও জানা যায়, এবারই প্রথমবারের মতো নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে তৃণমূল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম। এ দল দুটিও নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে। রাজনৈতিক মহলে দল দুটি ‘কিংস পার্টি’ হিসাবে পরিচিত। কল্যাণ পার্টি ও মুসলিম লীগ বিএনপির সঙ্গে দীর্ঘদিন থাকলেও এবার নির্বাচনে পৃথক জোট করে ভোটে অংশ নিচ্ছে। আর ইসলামী ঐক্যাজোট দুই ভাগে বিভক্ত হয়ে এক অংশ এ নির্বাচনে যাচ্ছে। আরেক অংশ বিএনপির সঙ্গে রয়েছে।

    ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৩৯টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ১২টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। ওই নির্বাচনে বিএনপি ও তার শরিক দলগুলো বর্জন করেছিল। এবার যেসব দল নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে এর অনেকগুলোই আওয়ামী লীগের শরিক দল। বেশ কয়েকটি দল নৌকা প্রতীকে ভোট করার কথাও জানিয়েছে।

    ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফশিল অনুযায়ী, বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ রয়েছে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

    ইসির একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা যায়, যে ২৬টি দল অংশ নেওয়ার কথা জানিয়েছে সেগুলোর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া বেশির ভাগ দলেরই অতীতে বেশিসংখ্যক ভোট পাওয়ার রেকর্ড নেই। এবারের নির্বাচনে তাদের অংশগ্রহণে দলের সংখ্যা বাড়ল, কিন্তু ভোটার উপস্থিতি বাড়বে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে আওয়ামী লীগের অনেক নেতা স্বতন্ত্র হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ভোটার উপস্থিতি বাড়তে পারে। সেক্ষেত্রে দলটির অভ্যন্তরীণ কোন্দল সামলাতে হিমশিম খেতে হবে ইসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

    গণফোরামে দ্বন্দ্ব প্রকট : নির্বাচনে অংশ নেওয়া-না-নেওয়া এবং মনোনয়নপত্রে কে সই দেবেন, এ বিষয়ে ইসিতে কয়েক দফা চিঠি দিয়েছেন গণফোরামের দুই অংশের নেতারা। নির্বাচনে যাওয়ার কথা জানিয়ে ইসিতে চিঠি দিয়েছেন দলটির নির্বাহী সভাপতি সিলেট-২ আসনের সংসদ-সদস্য মোকাব্বির খান। ওই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, দলটির অধিকাংশ সিনিয়র ও সক্রিয় নেতা নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী। নির্বাচনে গণফোরামের যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের মনোনয়নপত্রে তিনি নিজেই সই করবেন বলেও ইসিকে জানান মোকাব্বির খান। চিঠিতে আরও বলা হয়, দলের বর্তমান সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমানসহ কয়েকজন নেতা বিভিন্ন দলের সঙ্গে আঁতাত করে গণফোরামকে নির্বাচনে বাইরে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে ড. কামাল হোসেন এক চিঠিতে ড. মিজানুর রহমানকে দলীয় প্রার্থীর মনোনয়নপত্রে সই দেওয়ার ক্ষমতা দিয়েছেন। আরেক চিঠিতে গণফোরামের নবনির্বাচিত কমিটির সভাপতি হিসাবে মফিজুল ইসলাম খান কামাল এবং সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানের নাম উল্লেখ করে তাদের নেতৃত্বে কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। পালটাপালটি চিঠির বিষয়ে মোকাব্বির খানের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ইসি সূত্র জানিয়েছে, গণফোরামের বিষয়ে কমিশন পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারে।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬