Journalbd24.com

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ চালু রাখার আহ্বান যুক্তরাষ্ট্রের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৩ ১৫:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৩ ১৫:০০

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ চালু রাখার আহ্বান যুক্তরাষ্ট্রের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৩ ১৫:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৩ ১৫:০০

    গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ চালু রাখার আহ্বান যুক্তরাষ্ট্রের

    গাজা উপত্যকায় ২য় দফা অভিযান চলাকালে সেখানে মানবিক ত্রাণবাহী ট্রাকগুলো প্রবেশে কোনো বাধা না দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি এ আহ্বান জানিয়েছেন।

    মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে আয়োজিত সেই ব্রিফিংয়ে কিরবি বলেন, ‘আমরা ইসরায়েলকে বলেছি, অভিযানের চলাকালে গাজায় মানবিক ত্রাণ সরবরাহে যেন কোনো ছেদ না পড়ে। কারণ, এটা আমাদের সবারই স্বীকার করতে হবে যে, এই মুহূর্তে গাজায় বিপুল পরিমাণ মানবিক ত্রাণ সহায়তা প্রয়োজন।’

    ‘ইসরায়েল আমাদের আহ্বানে সায় দিয়েছে; তবে জানিয়েছে— বিরতির সময়ের তুলনায় এখন কম সংখ্যক ট্রাক প্রবেশ করতে দেওয়া হবে।’

    সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সবসময়ই বিরতির মেয়াদ বাড়ানোর পক্ষে। কারণ এখনও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কব্জায় রয়েছেন শতাধিক জিম্মি। এই জিম্মিদের মধ্যে মার্কিন নাগরিকরাও রয়েছেন।

    কিন্তু শুক্রবার সকাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর কার্যত শেষ হয়ে যায় অস্থায়ী ‍যুদ্ধবিরতি এবং শুক্রবারের ব্রিফিংয়ে এই বিরতিভঙ্গের জন্য হামাসকে দায়ী করেছেন কিরবি।

    ‘আমরা বিরতির মেয়াদ আরও বাড়াতে চেয়েছিলাম; কারণ বিরতির সঙ্গে জিম্মিদের মুক্তির ব্যাপারটি সরাসরি সম্পর্কিত। কিন্তু তা আপাতত সম্ভব হচ্ছে না এবং তার দায় সম্পূর্ণভাবে হামাসের।’

    গত দেড় মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর জিম্মি-বন্দি বিনিময় এবং গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ২৫ নভেম্বর সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। সেই বিরতি শেষ হয় শুক্রবার ভোরে উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থলবাহিনীর অভিযান শুরুর মধ্যে দিয়ে। ২য় দফা অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ১৭৮ জন ফিলিস্তিনি।

    অভিযান শুরুর আগে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিরতির শর্ত অনুযায়ী প্রতিদিন বিরতির এক একটি দিনে যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হবে— তাদের নামের তালিকা স্থানীয় সময় সকাল ৭ টার (বাংলাদেশ সময় বেলা ১১টা) আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করার কথা ছিল হামাসের।

    কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত হামাস এই শর্ত মানলেও শুক্রবার নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও গোষ্ঠীটি সেই তালিকা সরবরাহ করেনি বলে জানিয়েছে আইডিএফ।

    এছাড়া শুক্রবার ভোর রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর হিলটে রকেট হামলা ঘটে।  সেই হামলার জন্য হামাসকে দায়ী করে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা থেকে গাজায় দ্বিতীয় দফা অভিযান শুরু করে ইসরায়েলি বিমান ও স্থল বাহিনী। সূত্র: রয়টার্স

    সর্বশেষ সংবাদ
    1. পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন
    2. কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু
    3. অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
    4. রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু
    5. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    6. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    7. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    সর্বশেষ সংবাদ
    পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

    পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

      কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু

    কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

    রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

    রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬