Journalbd24.com

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • তুরস্কে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৪:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৪:০৩

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    তুরস্কে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৪:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৪:০৩

    তুরস্কে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

    তুরস্কের রাজধানী আংকারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে। সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    রাষ্ট্রদূত মো. আমানুল হক আংকারায় ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতার আরেকটি মাইলফলক।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব আলী রেজা সিদ্দিকী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মিসেস সেলিনা বানু।

    বাংলাদেশ ও বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রধান অতিথি ও কর্মকর্তারা উপস্থিত বাংলাদেশিদেরকে ধারণা প্রদান করেন।

    বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমসমূহ তুলে ধরে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও রাষ্ট্রদূত মো. আমানুল হক বলেন, এটি তুরস্কে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি আনন্দের ও তাৎপর্যপূর্ণ দিন।

    তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যে ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন করেন তার বাস্তবায়ন ও উন্নয়নের ধারাবাহিকতায় চালু হলো ই-পাসপোর্ট সেবা কার্যক্রম।

    উদ্বোধন শেষে কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করা হয়েছে। এখন থেকে তুরস্কে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিক ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

    সর্বশেষ সংবাদ
    1. পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন
    2. কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু
    3. অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
    4. রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু
    5. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    6. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    7. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    সর্বশেষ সংবাদ
    পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

    পোরশায় ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

      কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু

    কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা শুরু

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

    রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

    রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ০৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬