Journalbd24.com

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ১২৭ বিদেশি পর্যবেক্ষক, ৭৩ সাংবাদিক পেয়েছেন ইসির নিবন্ধন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৪ ১৩:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৪ ১৩:৩২

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ১২৭ বিদেশি পর্যবেক্ষক, ৭৩ সাংবাদিক পেয়েছেন ইসির নিবন্ধন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৪ ১৩:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৪ ১৩:৩২

    ১২৭ বিদেশি পর্যবেক্ষক, ৭৩ সাংবাদিক পেয়েছেন ইসির নিবন্ধন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৭ বিদেশি পর্যবেক্ষক এবং ৭৩ সাংবাদিক নির্বাচন কমিশনের (ইসি) অ্যাক্রিডিটেশন বা নিবন্ধন পেয়েছেন। এর মধ্যে শুক্রবার পর্যন্ত ৬০ বিদেশি অবজারভার এক্সপার্টস এবং এরই মধ্যে ১৭ জন সাংবাদিক ঢাকায় পৌঁছেছেন।

    নির্বাচন কমিশন সূত্র জানায়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে তারা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমোদন দিয়েছে।

    ইউরোপীয় ইউনিয়ন থেকে চার জন, কমনওয়েলথ থেকে ১৭ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে ১২ জন, ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন থেকে ১০ জন, জাপান থেকে ১৬ জন, আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স থেকে ১০ জনসহ অন্যরা নির্বাচন পর্যবেক্ষণে আসবেন।

    এছাড়া, ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) পক্ষ থেকে দুজন আন্তর্জাতিক পর্যবেক্ষক, একজন ভারতীয় ও একজন মার্কিন নাগরিক, নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

    গত নির্বাচনে কিছু অনভিজ্ঞ বিদেশি নাগরিককে পর্যবেক্ষক হিসেবে পাঠিয়ে সমালোচনার সম্মুখীন হয় ইএমএফ এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন

    ২০১৮ সালে কমনওয়েলথ, ওআইসি ও ফিলিপাইনভিত্তিক অ্যাসোসিয়েশন অব এশিয়ান ইলেকশন অথরিটিসের ৩৮ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন ৬২ জন বিদেশি এবং ৬৯ জন বাংলাদেশি।

    নির্বাচন কমিশন সূত্র জানায়, সড়ক পথে রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে দুই ঘণ্টার দূরত্বে থাকা কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধিত বিদেশি পর্যবেক্ষকরা। ঢাকার বাইরে বিমানে যোগাযোগ আছে এমন জায়গাগুলোতে তারা যেতে পারবেন। কারণ সব জায়গায় তাদের পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার কাজটি কঠিন হবে। আবার তারা নিজ দায়িত্বে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হোন এটাও কাম্য নয়। এসব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদেশি পর্যবেক্ষকরা যে কোনো ভোটকেন্দ্রে যেতে পারবেন না।  

    ২০১৮ সালের নির্বাচন পর্যবেক্ষণ করেছেন অন্তত ১৬৯ আন্তর্জাতিক পর্যবেক্ষক। এর আগে ২০০৮ সালে ৫৯৩ এবং ২০০১ সালে ২২৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।

    প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়ন অনুসন্ধান মিশন ৬ থেকে ২২ জুলাই পর্যন্ত এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও এনডিআইয়ের মার্কিন যৌথ মিশন ৮ থেকে ১১ অক্টোবর বাংলাদেশ সফর করে।

    এনডিআই ও আইআরআইয়ের পাঁচ জন বিশ্লেষকের সমন্বয়ে একটি দল ইতিমধ্যে ঢাকায় আছে। 

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬