Journalbd24.com

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশি আটক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:৩৬

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশি আটক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:৩৬

    মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এর মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন ৯৪ জন। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, সেলাঙ্গর রাজ্যের সেরিকেম বাঙ্গান পাইকারি বাজারে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ অভিযানে ৫৩০ জনকে আটক করা হয়।

    অভিযানে অংশ নেয়া সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন স্টারকে জানিয়েছেন, আটক অভিবাসীদের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কি না তা পরীক্ষা করা হবে। অভিযানে জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ), রয়্যাল মালয়েশিয়া পুলিশ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং সুবাং সিটি কাউন্সিলও অংশ নেয়।

    এছাড়া ২৭৭ জন মিয়ানমারের নাগরিক, ৭২ জন ভারতের, ৩৯ জন ইন্দোনেশিয়ার, ১৫ জন নেপালের, ৯ জন শ্রীলঙ্কার, ৬ জন পাকিস্তানের এবং ১ জন ভিয়েতনামের। আটক অভিবাসীদের বৈধ কাগজপত্র আছে কি না তা পরীক্ষা করা হবে বলে জানান খায়রুল আমিনুস।

    এর আগে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার কেল্যাং শহরে বাংলাদেশি অভিবাসী অধ্যুষিত একটি এলাকার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ‘জালান আমন পেরদানা’য় অভিযান চালিয়ে অন্তত ৪৯০ জনকে আটক করা হয়েছে। ‘মিনি ঢাকা’ নামে পরিচিত ওই কমপ্লেক্স থেকে আটকদের মধ্যে বহু বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

    মালয়েশিয়ার জুয়াবিরোধী সংস্থা বুকিত আমান অ্যান্টি-ভাইস, সিক্রেট সোসাইটিজ ডিভিশন (ডি৭), জেনারেল অপারেশন ফোর্স ও সেলানগর অভিবাসন বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

    দৈনিক হারিয়ান মেট্রোর সাংবাদিক জানান, রাত আড়াইটার দিকে শিল্প এলাকায় থাকা পাঁচতলা ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অভিযান চালানো হয়। স্থানীয় বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিকরা ভবনটিতে থাকেন। অভিযানে ৩০০ সশস্ত্র পুলিশ কর্মকর্তা অংশ নেন। গভীর রাতে হওয়ায় কাগজপত্রহীন শ্রমিকদের অধিকাংশই ঘুমিয়ে ছিলেন; তারা পালানোর চেষ্টা করেননি।

    স্থানীয় বাসিন্দা ৪০ বছরের অং বলেন, এলাকাটিতে বহু বছর ধরে প্রয়োজনীয় কাগজপত্রহীন বিদেশিদের বাস। তবে তারা কখনোই স্থানীয় কারও জন্য সমস্যার কারণ হননি। তিনি বলেন, ‘তাদের সংখ্যা আমাদের চেয়েও বেশি হতে পারে। তারা সাধারণত স্থানীয়দের বিরক্ত করেন না।’

    আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

    সম্প্রতি বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এর আগেও গত মাসে মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় কয়েকশ বাংলাদেশি আটক হয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    2. নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    3. সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    4. নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    5. পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    6. বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
    7. কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

     সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম
 গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

        কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের
   টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬