Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ডিসি সম্মেলন শুরু রোববার, আলোচ্যসূচিতে ৩৫০ প্রস্তাব
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৪ ১৩:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৪ ১৩:৩৫

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    ডিসি সম্মেলন শুরু রোববার, আলোচ্যসূচিতে ৩৫০ প্রস্তাব

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৪ ১৩:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৪ ১৩:৩৫

    ডিসি সম্মেলন শুরু রোববার, আলোচ্যসূচিতে ৩৫০ প্রস্তাব

    আগামীকাল রোববার (৩ মার্চ) শুরু হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। শেষ হবে বুধবার (৬ মার্চ)। প্রতি বছর তিন দিনের সম্মেলন হলেও এবার হবে চার‌ দিনব্যাপী।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলন-২০২৪-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিসি ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে মাঠ প্রশাসন সম্পৃক্ত বিষয়ে মুক্ত আলোচনা করবেন। দেবেন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা।

    জানা গেছে, সরকারের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ডিসিদের আলোচ্যসূচিতে পবিত্র রমজান মাসে মজুতদার অসাধু ব্যবসায়ী‌দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ক‌রে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, চুরি, ডাকাতি, সন্ত্রাস ও মাদকমুক্ত কর‌তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, বিশেষ ক‌রে মাদক নির্মূল করা, ঘুষ-দুর্নীতি বন্ধ ক‌রে সুশাসন প্রতিষ্ঠা, কৃষি উৎপাদন বাড়ানো ও কৃষিজমি নষ্ট না করা, পরিবেশ ও বন সম্পদ রক্ষা,  জলাশয় সংস্কার ও সংরক্ষণ, জেলা পর্যায়ে পর্যটন বিকাশে উদ্যোগ নেওয়া, পরিবেশ দূষণ রোধে ব্যবস্থা নেওয়া, জেলা পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ, সেচ মৌসুমে জ্বালানি সরবরাহ যথাযথ রাখা, শিক্ষায় নতুন কারিকুলাম বাস্তবায়নে মনিটরিং জোরদার করা, প্রকল্প বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে মনিটরিং জোরদার করা ও রাজস্ব বাড়ানোয় সহযোগিতা করাসহ ইত্যাদি বিষয় প্রাধান্য পাবে। বিশেষ ক‌রে স্মার্ট প্রশাসন, স্মার্ট বাংলাদেশ গড়ার রূপরেখাও থাকছে এবারের ডিসি সম্মেলনের আলোচ্যসূচিতে।

    ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ৫৬টি মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় ও সংস্থা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগে প্রায় ৩৫০টি প্রস্তাবনা জমা পড়েছে।

    গত বছরও একইভাবে ডিসিরা প্রায় আড়াইশ প্রস্তাব পাঠিয়েছিলেন। ওইসব প্রস্তাবনার অধিকাংশই বাস্তবায়ন হয়নি। এর মধ্যে, সারাদেশে বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি, উন্নয়ন প্রকল্পে ডিসিদের ক্ষমতা বাড়ানো এবং জেলা পরিষদ, উপজেলা পরিষদের বিদ্যমান সমস্যা, রোহিঙ্গা সংকট ও সমাধান বিষয়ে প্রস্তাব রয়েছে। স্ব স্ব জেলা উপজেলার স্থানীয় সমস্যা তুলেছেন তারা। ঘুরেফিরে ডিসি ও ইউএনওদের ক্ষমতা বা দায়িত্বের পরিধি এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবনা রয়েছে এবারও।

    মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. আমিন উল আহসান বলেন, এবারের ডিসি সম্মেলনে প্রায় ৩৫০ প্রস্তাবনা এসেছে। এসব প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আলোচনা করা হবে।

    তি‌নি বলেন, নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী মাঠ কর্মকর্তাদের নতুন করে নির্দেশনা দেবেন। তার বক্তব্য ও নির্দেশনা মাঠ প্রশাসনে দায়িত্ব পালনরতদের মাঝে প্রেরণা হিসেবে কাজ করবে। ডিসিরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তাদের কর্মলব্ধ অভিজ্ঞতা তুলে ধরবেন। মাঠের রাজনৈতিক, অর্থনীতি এবং সারাদেশের উন্নয়ন ও সমস্যাগুলোর বিষয়ে নির্দেশনা নেবেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ডিসিরা মুক্ত আলোচনায় অংশ নেবেন। জানাবেন তাদের সমস্যাগুলো। কাজ করতে গিয়ে কী ধরনের সংকট মোকাবিলা করতে হবে, সেই প্রস্তাবও তারা জানাবেন প্রধানমন্ত্রীকে।

    মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান বলেন, প্রতি জেলার অর্থনীতির উন্নয়ন বিষ‌য়ে আলোচনা হবে। জিআই পণ্য ব্র্যান্ডিং, মা‌নিলন্ডা‌রিং ব‌ন্ধে বৈধ পথে রে‌মি‌টেন্স নি‌য়ে আসা, ইকোনমিক জোন ও বিসিক শিল্প নগরীর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এজন্য শেষ দিন ফিডব্যাক অধিবেশন ও সম্মেলনের মূল্যায়ন বিষয়ে একটি অধিবেশন রয়েছে। ডিসিরা সম্মেলনে কী পেলেন এবং মাঠে গিয়ে কী কাজ করবেন সে বিষয়ে একটি পরিকল্পনা ঠিক করে দেওয়া হবে।

    এবারের ডিসি সম্মেলনে প্রথমবারের মতো সাবেক মন্ত্রিপরিষদ সচিবরা বিভাগীয় কমিশনার ও ডি‌সি‌দের কাছে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন ও প্রয়োজনীয় পরামর্শ দেবেন। এজন্য সম্মেলনের প্রথম দিন (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টায় ‘উন্নয়নে মাঠ প্রশাসন’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রিপরিষদ সচিবরা।

    সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলোচনার বিষয়ে জানানো হয়েছে। প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

    তি‌নি ব‌লেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিবরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। প্রয়োজনীয় বিষয়ে পরামর্শ দেবেন। এতে মাঠ প্রশাসনের কর্মকর্তারা উপকৃত হবেন।

    ডিসি সম্মেলনের গুরুত্ব তুলে ধ‌রে সাবেক এই সচিব বলেন, ডিসি সম্মেলনের আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা মাঠের বাস্তবতা জানার সুযোগ পেয়ে থাকেন। আবার ডিসিরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাৎক্ষণিক কিছু নির্দেশনা পান।

    ডিসি ও বিভাগীয় কমিশনারদের কথার পরিপ্রেক্ষিতে আলোচনা হ‌বে। এতে সাবেক-বর্তমান কর্মকর্তাদের মধ্যে একটা আন্তঃসংযোগ তৈরি হবে ব‌লেও ম‌নে ক‌রেন সা‌বেক এই ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব।

    জানা গে‌ছে, রোববার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ডি‌সি সম্মেলন উদ্বোধনের পর আধঘণ্টার বিরতি দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা ও ফটোসেশন হবে।

    প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনার পর দুপুর ২টা ৩০ মিনিট থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয় ও এর আওতাধীন সংস্থার সঙ্গে জেলা প্রশাসকদের সভা অনুষ্ঠিত হবে। প্রতিটি সভা পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব।

    চার দিনের সম্মেলনে মোট ৩০টি কার্য অধিবেশন থাকবে। এছাড়াও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ। চার দিনের কার্যদিবসের এক ফাঁকে প্রধানমন্ত্রী ও স্পিকারের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন জেলা প্রশাসকরা। রাষ্ট্রপতি দেশের বাইরে থাকায় তার সঙ্গে কোনো ধরনের আয়োজন রাখা হয়নি।

    প্রথম দিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলবে মূল কার্য অধিবেশন। এসব অধিবেশন অনুষ্ঠিত হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। প্রতিটি অধিবেশন হবে মন্ত্রণালয় ভিত্তিক। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পৃক্ত অধিবেশনের মাধ্যমে মূল অধিবেশন শুরু হবে, যা দ্বিতীয় অধিবেশন হিসেবে গণ্য হবে। তৃতীয় অধিবেশনে থাকবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত। চতুর্থ অধিবেশনে থাকবে সমাজকল্যাণ, যুব ও ক্রীড়া এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়ে। পঞ্চম অধিবেশনে থাকবে ‘উন্নয়নে মাঠ প্রশাসন’ শীর্ষক আলোচনা।

    সম্মেলনের দ্বিতীয় দিনে মোট ৮টি কার্য অধিবেশন রয়েছে। প্রথম অধিবেশন শুরু হবে সকাল ৯টায়। এ অধিবেশনে বেসামরিক বিমান চলাচল, পর্যটন মন্ত্রণালয়, ধর্ম, সংস্কৃতি মন্ত্রণালয় অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ে। তৃতীয় অধিবেশন খাদ্য, মৎস্য ও কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত। চতুর্থ অধিবেশনে থাকবে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় প্রসঙ্গ। এ দিনের পঞ্চম অধিবেশনের আলোচ্যসূচিতে রয়েছে সড়ক পরিবহন, সেতু বিভাগ ও রেলপথ মন্ত্রণালয় ইস্যু। ষষ্ঠ অধিবেশনের বিষয়সূচিতে রয়েছে নৌপরিবহন, পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রসঙ্গ।

    তবে বৈচিত্র্য রয়েছে সপ্তম অধিবেশনে। এই অধিবেশন সাজানো হয়েছে দুর্নীতি দমন কমিশন বিষয়ে। দ্বিতীয় দিনের একেবারে শেষ অধিবেশন সাজানো হয়েছে বস্ত্র ও পাট এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইস্যু নিয়ে। এ দিনের সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে অংশ নেবেন জেলা প্রশাসকরা।

    তৃতীয় দিনে অধিবেশন রয়েছে সাতটি। প্রথম অধিবেশনটি হবে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর বিভাগ নিয়ে। দ্বিতীয় অধিবেশনে থাকবে দুটি মন্ত্রণালয়। একটি মুক্তিযুদ্ধ বিষয়ক ও অন্যটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তৃতীয় অধিবেশন চারটি মন্ত্রণালয় নিয়ে। এগুলো হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। চতুর্থ অধিবেশনটি হবে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত। পঞ্চম অধিবেশনের বিষয়সূচিতে রয়েছে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ষষ্ঠ অধিবেশনে থাকবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। এ দিনের সর্বশেষ অধিবেশন হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত।

    বুধবার অর্থাৎ শেষদিনে রয়েছে মোট পাঁচটি অধিবেশন। প্রথম অধিবেশন দুটি ভূমি এবং আইন মন্ত্রণালয় নিয়ে। দ্বিতীয় অধিবেশনে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় প্রসঙ্গ। এ দিনের তৃতীয় অধিবেশনের বিষয়সূচিতে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া অধিবেশনে থাকবে ফিডব্যাক ও সম্মেলনের মূল্যায়ন। মূলত এটি সমাপনী অধিবেশন। এ অধিবেশন শেষে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আপ্যায়ন পর্ব রয়েছে ডিসিদের।

    শেষদিনের সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার মাধ্যমে শেষ হবে এবারের ডিসি সম্মেলন।

    সর্বশেষ সংবাদ
    1. পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    2. নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    3. সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    4. নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    5. পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    6. বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
    7. কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

     সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম
 গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

        কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের
   টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬