ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চেক প্রতারণার পৃথক তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালত এ পরোয়ানা জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানান।
জানা গেছে, এ তিন মামলায় তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল। কিন্তু তারা হাজির হননি। এজন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অনলাইন ডেস্ক