Journalbd24.com

শনিবার, ৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৪ ১২:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৪ ১২:০৬

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৪ ১২:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৪ ১২:০৬

    বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা

    আন্তর্জাতিক অঙ্গনে দেশের পুঁজিবাজারের প্রসার বাড়ানো ও বিদেশি বিনিয়োগ আকৃষ্টে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে ‘রোড শো’ আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সেই ধারাবাহিকতায় ব্যবসা-বাণিজ্য জোরদার করতে এবং বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা-ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরাম (আইওআরবিএফ) এবং ব্ল্যাক বিজনেস কাউন্সিলের (বিবিসি) উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল। তাদের সঙ্গে বৈঠক করেছে বিএসইসি, বিডা, পুঁজিবাজারের বিভিন্ন কোম্পানিসহ ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিরা।

    মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়। বৈঠকটি বিএসইসি ও বিডার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। 

    বুধবার (১৩ মার্চ) বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় দক্ষিণ আফ্রিকা-ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরামের (আইওআরবিএফ) সভাপতি নকুথুলা পেশেন্স নদলভুর নেতৃত্বে অংশ নেন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়িক প্রতিনিধিদল।

    এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল-ইসলাম, কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ, আব্দুল হালিম, ড. মিজানুর রহমান ও ড. রুমানা হক। এছাড়া বেজা, বেপজা, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

    বৈঠকে অংশ নেওয়া পুঁজিবাজার সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটন গ্রুপ, বিডি থাই অ্যালুমিনিয়াম, জেমিনি সি ফুড,  নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, বিবিএস ক্যাবলস, প্রাণ অ্যাগ্রো, এসিআই অ্যাগ্রো, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, মেঘনা গ্রুপ, পারটেক্স ক্যাবলসের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

    এছাড়া ব্রোকারেজ হাউজগুলোর মধ্যে ছিল সিটি ব্রোকারেজ, ইউসিবি স্টক ব্রোকারেজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, লংকাবাংলা সিকিউরিটিজের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এছাড়াও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে ছিল এফবিসিসিআই, বিজিএমইএ, বেসিস, বিকেএমইএ, বিজিএমইএ বিশ্ববিদ্যালয় ও বুটেক্স এর প্রতিনিধিরা।

    বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে এই বৈঠক করেছে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশের কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগের তথ্য তুলে ধরেন। ফলে বাংলাদেশের বৈদেশিক ব্যবসা-বাণিজ্যের ব্যাপক সম্প্রসারনের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছেন উভয় দেশের প্রতিনিধিরা।

    উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা-ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরামের প্রতিনিধিরা গত ১১ মার্চ ঢাকা সফরে আসেন। তারা আগামী ২৬ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এর আগে ২০২৩ সালের ২৩ আগস্ট বিএসইসি ও বিডার উদ্যোগে দক্ষিল আফ্রিকার জোহানেসবার্গে রেডিসন হোটেল অ্যান্ড করভেনশন সেন্টারে ‘দ্যা রাইজ অব বেঙ্গল টাইগার: বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’ সফলভাবে অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। সেখানে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী-বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজার, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬