Journalbd24.com

শনিবার, ৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২৪ ১৫:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২৪ ১৫:৪০

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২৪ ১৫:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২৪ ১৫:৪০

    খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার

    চলতি এবং আগামী অর্থবছর ১০ লাখ করে ২০ লাখ টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইরান ও ইসরাইলের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে গম আমদানির জন্য রাশিয়ার সঙ্গে সরকার টু সরকার (জিটুজি) চুক্তি হয়েছে। চলতি অর্থবছর যে ১০ লাখ টন গম আমদানি করা হচ্ছে তার মধ্যে পাঁচ লাখ ৫৬ হাজার টন গম ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। এক লাখ ২০ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। বাকি তিন লাখ ২৪ হাজার টন আমদানি প্রক্রিয়াধীন আছে।

    চলতি অর্থবছর কেনা ১০ লাখ টন গমের মধ্যে রাশিয়া থেকে আসছে সাড়ে আট লাখ টন। এর মধ্যে ছয় লাখ টন জিটুজির মাধ্যমে এবং আড়াই লাখ টন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ক্রয় করা হচ্ছে। এছাড়া বুলগেরিয়া, ইউক্রেন ও উরুগুয়ে থেকে ৫০ হাজার টন করে মোট দেড় লাখ টন গম আমদানির চুক্তি করেছে সরকার।

    এছাড়া আগামী অর্থবছর আরও ১০ লাখ টন গম কেনার পরিকল্পনা করা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়। সংশ্লিষ্টরা আরও জানান, ২১ এপ্রিল অনুষ্ঠিত পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর সরকারিভাবে ছয় লাখ ৮৬ টন গম আমদানি করা হয়।

    ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বময় খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ইরান ও ইসরাইল যুদ্ধ এ যেন জ্বলন্ত কড়াইয়ে ঘি ডালার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। নতুন করে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। সর্বশেষ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধের ওপর নজর রাখতে মন্ত্রিসভার সদস্যদের নির্দেশন দিয়েছেন। যুদ্ধের গতি-প্রকৃতি বিশ্লেষণ করে করণীয় নির্ধারণে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে আগাম পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নিজেও যুদ্ধ পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন। বর্ণিত পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তৎপর হয়ে উঠছে খাদ্য মন্ত্রণালয়।

    জানতে চাইলে খাদ্য সচিব ইসমাইল হোসেন এনডিসি যুগান্তরকে বলেন, বর্তমানে সরকারি গুদামে প্রায় ১২ লাখ টন খাদ্যশস্য মজুত রয়েছে। নতুন করে সাড়ে ১৭ লাখ টন খাদ্যশস্য অভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহ করা হচ্ছে। তার মধ্যে ১১ লাখ টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল, ৫ লাখ টন ধান এবং ৫০ হাজার টন গম কেনা হচ্ছে। দেশে ধান ও চালের কোনো সংকট নেই। ধানের উৎপাদনও ভালো। সমস্যা হচ্ছে গমের। তাই সরকার নতুন করে চলতি অর্থবছর সব মিলিয়ে ১০ লাখ টন গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। আগামী অর্থবছরও একই পরিমাণ গম আমদানির মাধ্যমে সংগ্রহ করবে সরকার। এক প্রশ্নের উত্তরে খাদ্য সচিব জানান, নতুন করে ইরান ও ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    তবে জিটুজি পদ্ধতিতে গম আমদানি নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। উন্মুক্ত দরপত্র ছাড়া কেনাকাটায় অনিয়মের অভিযোগ রয়েছে। সরকার টু সরকার আমদানি হলেও মাঝখানে দুদেশের কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। তারা সুবিধা দিচ্ছেন এবং নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সে বিষয়ে খাদ্য সচিব যুগান্তরকে বলেন, রাশিয়ান দূতাবাসে নিয়োগ করা লোক একজন আছে। তাকে আমি ভালো করে চিনিও না। সরকারি ক্রয়ে তার কোনো ভূমিকাও নেই। সে শুধু রাশিয়ান দূতাবাসের হয়ে চট্টগ্রাম বন্দরে খালাসের কাজ করে। সংশ্লিষ্টরা জানান, রাশিয়া থেকে সরকার টু সরকার আমদানি করতে পারলে বাংলাদেশ সরকারের প্রতিনিধি চট্টগ্রাম বন্দরের খালাসের কাজটা করতে সমস্যা কোথায়? মধ্যস্থতাকারী লাগবে কেন। খাদ্য অধিদপ্তরের সাবেক একজন মহাপরিচালক যুগান্তরকে জানান, আমদানি জিটুজি। কিন্তু সব টেবিলে সুবিধা দিয়েই আমদানি করতে হয়। বিষয়টি উচ্চপর্যায়ের সবাই কম-বেশি অবগত। এটা দেশের জন্য দুঃখজনক পরিস্থিতি। তিনি আরও জানান, আমি এ অনিয়ম বন্ধে সুপারিশগুলো লিখে এসেছি। কিন্তু তা মানা হয় না এবং হচ্ছে না।

    তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রধান ফসল হচ্ছে বোরো ধান। বোরো উৎপাদনে বিদ্যুৎ ও ডিজেল খরচ হয়। বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার করা হয় জ্বালানি। ইরান ও ইসরাইল যুদ্ধে জড়িয়ে পড়লে জ্বালানি পাওয়া যাবে না। তখন কিন্তু বোরো উৎপাদন অনিশ্চিত হয়ে পড়বে। বিকল্প হিসাবে সরকার বর্ষা মৌসুমে উৎপাদিত ধান বিশেষ করে আমন ও আউষ ধানের চাষাবাদ বাড়াতে হবে। কারণ আউশ ও আমনে জ্বালানি খরচ নেই। সুতরাং সরকারকে এদিকে নজর দিতে হবে।

    সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক যুগান্তরকে বলেন, নন-ইরিগেশন ফসলের দিকে মনোযোগ দিতে হবে। আউশ ও আমনের উৎপাদন বৃদ্ধি করতে হবে। কৃষককে সারের বিকল্প জৈবসার ব্যবহারে উৎসাহিত করতে হবে। মনে রাখতে হবে, শুধু আমদানি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। আগামী দিনে ডলার থাকলেও জ্বালানি ও সার পাওয়া মোটামুটি অনিশ্চিত।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    2. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    3. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    4. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    5. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    6. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    7. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে শহীদ জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬