Journalbd24.com

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মালয়েশিয়াগামী কর্মীদের হয়রানি মানবাধিকারের চরম লঙ্ঘন: কমিশন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জুন, ২০২৪ ১২:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জুন, ২০২৪ ১২:৫৬

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    মালয়েশিয়াগামী কর্মীদের হয়রানি মানবাধিকারের চরম লঙ্ঘন: কমিশন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জুন, ২০২৪ ১২:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জুন, ২০২৪ ১২:৫৬

    মালয়েশিয়াগামী কর্মীদের হয়রানি মানবাধিকারের চরম লঙ্ঘন: কমিশন

    বিপুল সংখ্যক কর্মী শেষ সময়ে মালয়েশিয়া যেতে না পারার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনার পুনরাবৃত্তিরোধে শিগগিরই তদন্ত করে প্রভাবশালী স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও শ্রমিকদের হয়রানির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করে সংস্থাটি। একইসঙ্গে এ বিষয়ে সুয়োমোটো পদক্ষেপ নিয়েছে তারা।

    সোমবার (৩ জুন) জাতীয় মানবাধিকার কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার (১ জুন) বিভিন্ন গণমাধ্যমে মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে প্রকাশিত সংবাদ জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। মানবাধিকার কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে স্বতঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে।

    কমিশনের স্বতঃপ্রণোদিত প্রতিবেদন মতে, ভিসা ও ছাড়পত্র পেয়েও উড়োজাহাজের টিকিট সংকটে মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে প্রায় ৩১ হাজার বাংলাদেশি কর্মীর। বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ বেসরকারি এয়ারলাইনসগুলো উড়োজাহাজে আসনসংখ্যা বাড়িয়ে এবং বিশেষ ফ্লাইট পরিচালনা করলেও শেষরক্ষা হয়নি। জনশক্তি রপ্তানিকারকরা এ জন্য দায়ী করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গাফিলতি ও উদাসীনতাকে।

    তারা বলছেন, গত মার্চেই মালয়েশিয়া বিদেশি কর্মী প্রবেশের জন্য ৩১ মে (২০২৪) পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেও মন্ত্রণালয় এ নিয়ে জরুরি বিজ্ঞপ্তি দেয় ১৬ মে। এতে শেষ মুহূর্তে উড়োজাহাজের টিকিটের তীব্র সংকট তৈরি হয়। অন্যদিকে ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের ডেটলাইনকে ঘিরে মে মাসের শেষ ১০ দিনে প্রায় ৩০ হাজার যাত্রীর কাছ থেকে টিকিটের অজুহাতে ৫০ হাজার টাকা করে ১৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সময়সীমার শেষ দিন শুক্রবার (৩১ মে) মালয়েশিয়া যাওয়ার শেষ চেষ্টা করতে টিকিট ছাড়াই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান হাজারো মানুষ। কিন্তু শেষ পর্যন্ত যেতে না পেরে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

    জানা গেছে, মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ৩১ মে থেকে দেশটিতে আর নতুন বিদেশি শ্রমিক ঢুকতে পারবে না। সে হিসাবে আবারও অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। এ কারণে শেষ দিন সকাল থেকে রিক্রুটিং এজেন্সির আশ্বাসে উড়োজাহাজের টিকিট ছাড়াই বিমানবন্দরে ছিলেন হাজারো মালয়েশিয়াগামী। তাদের কেউ কেউ দুই-তিন দিন ধরে বিমানবন্দরে অবস্থান করছিলেন। এসব কর্মীর মধ্যে বেশিরভাগই জমি বা শেষ সম্বলটুকু বিক্রি করে ও ঋণ নিয়ে মালয়েশিয়া যাওয়ার টাকা জোগাড় করেন।

    সংবাদ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মালয়েশিয়া গিয়েও সিন্ডিকেটের প্রতারণার কারণে কাজ না পেয়ে দীর্ঘদিন ধরে বেকার জীবনযাপন করছেন অনেকেই।

    মালয়েশিয়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এর আগে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ করলেও পরবর্তী সময়ে সরকারের বিশেষ উদ্যোগে দেশটিতে পুনরায় শ্রম বাজার খোলা হয়। মালয়েশিয়া যেতে ইচ্ছুক শ্রমিকরা অভিযোগ করছেন, তারা মালয়েশিয়ার ভিসা ও ছাড়পত্র পেয়েও কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠীর অগ্রহণযোগ্য কর্মকাণ্ডসহ বিভিন্ন অনিয়মের কারণে মালয়েশিয়া যেতে পারছেন না। প্রায় ৩০ হাজার যাত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে আদায়ের বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

    কমিশন মনে করে, এ ঘটনার পুনরাবৃত্তিরোধে শিগগিরই তদন্ত করে প্রভাবশালী স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ অভিযোগে উল্লিখিত শ্রমিকদের হয়রানির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সমীচীন

    এ প্রেক্ষাপটে সুয়োমটোর আদেশে বলা হয়, প্রায় ৩০ হাজার যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ৫০ হাজার টাকা করে হাতিয়ে নেওয়া সংক্রান্ত অভিযোগটি তদন্ত করে দায়ী প্রতিষ্ঠান ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

    ভিসা ও ছাড়পত্র পেয়েও যথাসময়ে বিপুল সংখ্যক শ্রমিক মালয়েশিয়া যেতে না পারার পেছনে দায়ী প্রতিষ্ঠান ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ; ভিসা পাওয়া শ্রমিকদের মালয়েশিয়া পাঠানোর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

    প্রতারণার মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করে নাম-সর্বস্ব কোম্পানিতে শ্রমিকদের পাঠানো এবং মালয়েশিয়া যাওয়ার পর কাজ না পাওয়ার বিষয়ে যে অভিযোগ উঠেছে তা সুষ্ঠু তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নিয়ে কমিশনকে জানাতে সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বলা হোক। এ বিষয়ে আগামী ১০ জুলাই প্রতিবেদনের জন্য তারিখ ধার্য করেছে কমিশন।

    এদিকে, ২ জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, ১৬ হাজার ৯৭০ জন কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। যেতে না পারার কারণ খতিয়ে দেখতে মন্ত্রণালয় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি সাত দিনের মধ্যে রিপোর্ট এবং সুপারিশ দেবে। প্রতিমন্ত্রী এ সময় বলেন, আমি বিশ্বাস করি যারা এর জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬