Journalbd24.com

শুক্রবার, ৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ‘নতুন বাংলাদেশ’ গড়তে প্রবাসী বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থীদের দেশে ফেরার ঘোষণা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৪ ১৪:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৪ ১৪:২১

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    ‘নতুন বাংলাদেশ’ গড়তে প্রবাসী বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থীদের দেশে ফেরার ঘোষণা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৪ ১৪:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৪ ১৪:২১

    ‘নতুন বাংলাদেশ’ গড়তে প্রবাসী বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থীদের দেশে ফেরার ঘোষণা

    উচ্চশিক্ষার উদ্দেশে দেশছাড়ায় একাডেমিক জগতে প্রতি বছর মেধা পাচার হচ্ছে বাংলাদেশ থেকে। দেশে মেধাবীদের যথাযথ মূল্যায়নের পরিবেশ না থাকায় এ পরিস্থিতি বেড়েই চলেছে। 

    রাজনৈতিক অস্থিরতা এবং যোগ্য কর্মসংস্থানের অভাবে গত দুই দশকে দেশ ছেড়েছেন বহু মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন প্রবাসী শিক্ষক-শিক্ষার্থীদের অনেকে।  

    সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার থেকে তারা ঘোষণা দিচ্ছেন– বিদ্যমান পরিস্থিতি আমূল পরিবর্তন হলে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে’ দেশের সেবায় ফিরতে প্রস্তুত। এদের মধ্যে অনেকে বিনা পারিশ্রমিকে কাজ করার কথাও জানিয়েছেন। 
    সামাজিকমাধ্যমে ‘রিভার্স ব্রেন ড্রেন বিডি’  #reversebraindrainbd) হ্যাশট্যাগ দিয়ে তাদের অনেকেই পোস্ট দিচ্ছেন।  

    মামুন রশিদ নামে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন লিখেছেন— ‘আমি ড. মামুন রশিদ যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সে ৮ বছর শিক্ষকতা করেছি। এখন ইউএস গভর্নমেন্টে ই লার্নিং ডেভেলপার হিসেবে কাজ করি এবং সরকারি মানবসম্পদ ট্রেনিংয়েও দায়িত্বরত আছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমার ক্ষুদ্র সামর্থ্যে আমি বর্তমান কর্মস্থল থেকে দীর্ঘমেয়াদি ছুটি নিয়ে সশরীরে দেশে থেকে বিনা পারিশ্রমিকে সেবা দিতে প্রস্তুত আছি’। 
    এস্তোনিয়া প্রবাসী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আমিনুল ইসলাম নিজের ফেসবুকে লেখেন— ‘আমি আমিনুল ইসলাম।  নামের পাশে ডক্টর উপাধিও লাগাতে চাইছি না।  দেশ-বিদেশের বড় ডিগ্রির কথাও বলতে চাইছি না। দেশ-বিদেশের অনেক ছাত্রছাত্রীকে পড়িয়েছি। তাদের কথাও বলতে চাইছি না।  স্বাধীন বাংলাদেশে যদি একজন কৃষক কিংবা শ্রমিক তিন বেলা পেট ভরে খেতে পারে।  তাকে যদি বিনা চিকিৎসায় মরতে না হয়। তাকে যদি সরকারি অফিসে গিয়ে ‘স্যার’, ‘স্যার’ বলে বেড়াতে না হয়।  তাকে যদি রাস্তায় বেঘোরে মরতে না হয়। তাকে যদি ভয় পেতে না হয় নিজের মতপ্রকাশ করার জন্য। তা হলে বিদেশের রঙিন জীবন ফেলে আমি নিজ শহর ঢাকায় এমনকি কোনো রেস্তোরাঁয় শ্রমিকের কাজ করতেও রাজি আছি’। 

    ইমরান নামে আরেক ফেসবুকার লিখেছেন, ‘আমি ড. আল ইমরান যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) জেট প্রোপালশন ল্যাবরেটরির (জেপিএল)-এ গবেষক হিসাবে কাজ করছি। সৌরজগতের বিভিন্ন গ্রহ-উপগ্রহ যেমন বুধগ্রহ, মঙ্গলগ্রহ, শনিগ্রহের চাঁদ, প্লুটো ইত্যাদি নিয়ে কাজ করি। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি কাজে আসতে আগ্রহী’। 

    ‘বাংলাদেশের তরুণ প্রজন্মকে মহাকাশ গবেষণায় সহায়তা করতে চাই। তরুণদের একটি মেধাবী আর দক্ষ মহাকাশ গবেষক তৈরিতে কাজ করতে চাই। বাংলাদেশে একটি কার্যকর মহাকাশ গবেষণা ইনস্টিটিউট গড়তে চাই। আমি স্বপ্ন দেখি— একদিন বাংলাদেশের পতাকা চাঁদের বুকে স্থাপন করা হবে’। 

    ‘ব্রেন ড্রেন’ অনুন্নত ও উন্নয়শীল দেশগুলোতে খুবই প্রচলিত পরিভাষা।  এটি যে কোনো দেশের জন্য হুমকিস্বরূপ।ব্রেন ড্রেনকে মেধা পাচার হিসেবেই ধরা হয়। দেশের মেধাবী মস্তিষ্কগুলো যখন যোগ্য কর্মসংস্থান কিংবা উচ্চতর গবেষণার জন্য উন্নত দেশে পাড়ি জমায় এবং সেখানেই স্থায়ীভাবে রয়ে যায়, সেটিই ব্রেন ড্রেন বা মেধাপাচার।  এত বছর ধরে দেশ ছেড়ে যাওয়া সে প্রবাসীরাই এবার দেশে ফিরতে উন্মুখ। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬