Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শেখ হাসিনার দেশত্যাগ, যা বলছে বিশ্ব সংবাদমাধ্যম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৪ ১৩:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৪ ১৩:২৪

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    শেখ হাসিনার দেশত্যাগ, যা বলছে বিশ্ব সংবাদমাধ্যম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৪ ১৩:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৪ ১৩:২৪

    শেখ হাসিনার দেশত্যাগ, যা বলছে বিশ্ব সংবাদমাধ্যম

    শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে তীব্র গণঅভ্যুত্থানের মুখে সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন। সোমবার এ নিয়ে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

    বাংলাদেশ সেনাবাহিনীর বরাত দিয়ে দ্য গার্ডিয়ান বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ত্যাগ করেছেন। ৫০ বছরেরও বেশি সময় আগে জন্ম নেওয়া দক্ষিণ এশিয়ার দেশটিতে কিছু ভয়াবহ সহিংসতার মধ্যে প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে।

    আল জাজিরা বাংলাদেশি গণমাধ্যমের বরাতে জানিয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন। এর কিছুক্ষণ পর সংবাদমাধ্যমটি জানিয়েছে, শেখ হাসিনার একজন ব্যক্তিগত সহযোগী আল জাজিরাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সেনাবাহিনীর হেলিকপ্টারে দেশ ছাড়ার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসস্থান গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়ে।

    অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নিজস্ব সূত্রের বরাতে বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদত্যাগ করেছেন। হাজার হাজার বিক্ষোভকারী সামরিক কারফিউ অমান্য করে তার ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটিয়েছেন এবং তার সরকারি বাসভবনে হামলা করেছে।

    স্থানীয় মিডিয়ার বরাতে এপি আরও জানিয়েছে, শেখ হাসিনাকে তার বোনের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারে আরোহনের বিষয়টি দেখানোর পরপরই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির নির্দেশনা চাওয়ার পরিকল্পনা ঘোষণা করেন।

    ‘বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন’ এমন শিরোনাম দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক সপ্তাহের প্রচণ্ড সরকারবিরোধী বিক্ষোভের পর পদত্যাগ করেছেন। কারণ, হাজার হাজার মানুষ পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবনে হামলা চালায়।

    ৭৬ বছর বয়সী শেখ হাসিনা ইতোমধ্যেই একটি ‘নিরাপদ স্থানে’ যাওয়ার জন্য দেশ ছেড়েছেন। তার একজন ব্যক্তিগত উপদেষ্টা বলেছেন, জনতা তার সরকারি বাসভবনে পৌঁছানোর আগেই তিনি দেশত্যাগ করেছেন।

    বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রকাশ করা হয়েছে এএফপিতে। সংবাদমাধ্যমটি বলছে, নিরাপদ আশ্রয়ের উদ্দেশে তিনি বাংলাদেশ ছেড়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এএফপি বলেছে, হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়েছে

    রয়টার্স বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন। বাংলাদেশও ছেড়ে গেছেন। সিএনএননিউজ ১৮ এর বরাত দিয়ে অপর খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর আগরতলায় অবতরণ করেন। 

    ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তাব দিতে প্রস্তুত।

    ভারতীয় সংবাদপত্র আনন্দবাজারের খবরে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। বোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন তথা ‘গণভবন’ ছেড়েছেন। তাকে কপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে। বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে গিয়েছেন এয়ার কমোডর আব্বাস। তিনি ১০১ স্কোয়াড্রনের সদস্য। দিল্লিতে যেতে পারেন হাসিনা। সেখান থেকে যেতে পারেন লন্ডনে।

    বাংলাদেশে সেনাবাহিনীর অধীনে অন্তর্বর্তী তদারকি সরকার গঠিত হচ্ছে। একটি সূত্রের দাবি, তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। ৪৫ মিনিট সময় তাঁকে দেওয়া হয়েছিল বলে একটি সূত্রের দাবি। তবে, অন্য একাধিক সূত্রের দাবি, পুরো বিষয়টিই হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে। তারপরেই হাসিনা ইস্তফা দিয়েছেন।

    সংবাদপত্রটির অপর খবরে বলা হয়েছে, পড়ুয়াদের বিক্ষোভ-আন্দোলন দমন করতে লাঠি-গুলি-হুঙ্কার— প্রায় সব অস্ত্রই ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু, শেষ রক্ষা হলো না। গণবিক্ষোভের জেরে শুধু প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়াই নয়, বাংলাদেশও ছাড়তে হলো শেখ হাসিনাকে। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিজের বাসভবনে সপরিবার শেখ মুজিবুর রহমানকে খুন করা হয়েছিল। আর কাকতালীয়ভাবে প্রায় ৫০ বছর পরের এক আগস্টে দেশ ছাড়তে হলো মুজিবকন্যা হাসিনাকে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬