Journalbd24.com

শুক্রবার, ৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬৯৮ জনের নামে আরও দুই হত্যা মামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৪ ১৩:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৪ ১৩:৫৮

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬৯৮ জনের নামে আরও দুই হত্যা মামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৪ ১৩:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৪ ১৩:৫৮

    শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬৯৮ জনের নামে আরও দুই হত্যা মামলা

    বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গুলিবিদ্ধ হয়ে কারখানা শ্রমিক আশিক মিয়া (২০) ও মো. শফিক মিয়া (২৮) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৬৯৮ জনকে আসামি করে পৃথক দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

    শুক্রবার দুপুরে নিহত শফিক মিয়ার চাচাতো ভাই আবু হানিফ ও আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

    নিহত আশিক ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের গকুল নগর পশ্চিমপাড়ার মৃত কামাল মিয়ার ছেলে ও শফিক শেরপুর জেলার নকলা এলাকার চিথলিয়া গ্রামের জুলহাস মিয়ার ছেলে।

    দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুমসহ ৬৯৮ জনকে আসামি করা হয়। 

    নিহত শফিক মিয়ার চাচাতো ভাই আবু হানিফ মামলায় উল্লেখ করেন, তার চাচাতো ভাই শফিক মিয়া গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে সিনহা গার্মেন্ট এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র জনতার ওপর অতর্কিত গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সে রাস্তায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় ১৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। 

    অপরদিকে নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম মামলায় উল্লেখ করেন, তার ছেলে বিসিক শিল্প নগরীর মক্কা ইন্ড্রাষ্ট্রিজের কাজ করতেন। গত ৪ আগস্ট সাড়ে ৫টার দিকে আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে শটগান, পিস্তল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর কলাপট্টি এলাকায় হামলাকারীদের ছোঁড়া গুলিতে আশিক মিয়াসহ ১৫ জন আহত হয়। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক মারা যান। এ ঘটনায় ১২২ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, ছাত্র-আন্দোলনে দুজন নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা গ্রহণ করা হয়েছে। দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৯৮ জনকে আসামি করা হয়েছে। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬