Journalbd24.com

শুক্রবার, ৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • স্বদেশে ফিরতে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চেয়েছে রোহিঙ্গারা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪ ২২:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪ ২২:০৮

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    স্বদেশে ফিরতে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চেয়েছে রোহিঙ্গারা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪ ২২:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪ ২২:০৮

    স্বদেশে ফিরতে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চেয়েছে রোহিঙ্গারা

    বাংলাদেশে রোহিঙ্গা ঢলের সাত বছর পূর্ণ হলো আজ রোববার (২৫ আগস্ট)। ২০১৭ সালের ২৫ আগস্ট সামরিক বাহিনীর কাছে নির্যাতিত হয়ে প্রাণ ভয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন কয়েক লাখ রোহিঙ্গা। তাদের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন শিবিরে আশ্রয় দেওয়া হয়। তবে, দীর্ঘ সাত বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি। তাই নিজ দেশে ফিরে যেতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের কাছে সেহযোগিতা চেয়েছেন তারা। 

    নিজ ভূমি থেকে বাংলাদেশে প্রবেশের দিনটিকে ‘কালো দিন’ আখ্যা দিয়ে ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ পালন করে আসছেন রোহিঙ্গারা।

    জানা গেছে, আজ রোববার সকাল ১০টার দিকে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে ‘রোহিঙ্গা গণহত্যা’ দিবস পালন করেন রোহিঙ্গারা। এসময় তারা ‘হোপ ইজ হোম’ ক্যাম্পেইন করেন। এছাড়া, সকাল থেকে উপজেলার বিভিন্ন ক্যাম্প থেকে হাজারো রোহিঙ্গা খোলা মাঠে জড়ো হন। সেখানে আয়োজিত সমাবেশে রোহিঙ্গা পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরা যোগ দেন। নিজেদের অধিকার নিয়ে স্বদেশে ফিরে যাওয়ার দাবি জানান তারা।  ‘উই ওয়ান্টন জাস্টিস’ স্লোগান সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। 

    রোহিঙ্গা নেতারা জানান, বাংলাদেশের শিক্ষার্থীরা প্রমাণ করেছে ছাত্ররা ঐক্যবদ্ধ হলে দুনিয়ার কোনো শক্তি টিকে থাকতে পারেনা। তেমনিভাবে রোহিঙ্গা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির পতন হতে বাধ্য। ২০১৭ সালে মিয়ানমার জান্তা সরকার তাদের (রোহিঙ্গা) ওপর গণহত্যা চালিয়েছে। বাংলাদেশ মানবিক হয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেয়। এখন রোহিঙ্গারা নিজ দেশ ছেড়ে অন্য দেশে তারা আর থাকতে চান না। তারা নিজ দেশে ফিরতে চান। 

    প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গারা যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ওআইসি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশসহ দাতা সংস্থার কাছে সহযোগিতা কামনা করেন। 

    উখিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা হামিদ হোসেন বলেন, ‘মিয়ানমার আমাদের মাতৃভূমি। অনতিবিলম্বে আমাদের দেশে ফিরিয়ে নিতে হবে। আমাদের প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা চাই। এই সরকার আমাদের স্বদেশে ফিরে যেতে অবদান রাখবে বলে আশা রাখছি।’ 

    সমাবেশে বক্তব্য রাখেন- রোহিঙ্গা নেতা ছৈয়দ উল্লাহ, মাস্টার কামাল, রহমত উল্লাহ, মাস্টার আবদুর রশিদ ও মুহাম্মদ মুসা। 

    অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, ‘রোহিঙ্গারা তাদের আগমনের সাত বছর অতিবাহিত করেছেন। আজ তারা প্রত্যাবাসনের দাবিতে সভা ও সমাবেশ করেছেন। তাদের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার ছিল।’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬