Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৩তম শাহাদাতবার্ষিকী আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৩তম শাহাদাতবার্ষিকী আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৩তম শাহাদাতবার্ষিকী আজ

    বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৩ তম শাহাদাতবার্ষিকী আজ। তিনি ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ধলইয়ে সম্মুখযুদ্ধে অসম সাহসীকতার সঙ্গে যুদ্ধ করে শহীদ হন।

    এদিন ভোর ৪ টার দিকে লেফটেন্যান্ট আব্দুল কাইয়ুম চৌধুরী এবং লেফটেন্যান্ট নুরের নেতৃত্বে মুক্তিবাহিনীর ১২৫ জনের একটি দল পাকিস্তানি হানাদার বাহিনীর দুর্ভেদ্য ধলই ঘাঁটির ওপর প্রচণ্ড আক্রমণ চালায়। এসময় প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও পাকিস্তান হানাদার বাহিনীর ৩০এ ফ্রন্টিয়ার রেজিমেন্টের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে মুক্তিবাহিনী পাকিস্তান হানাদার বাহিনীর মেশিনগান পোস্টে গ্রেনেড হামলার সিদ্ধান্ত নেয়। গ্রেনেড ছোড়ার দায়িত্ব দেয়া হয় সিপাহী হামিদুর রহমানকে। তিনি পাহাড়ি খালের মধ্য দিয়ে বুকে হেঁটে গ্রেনেড নিয়ে আক্রমণ শুরু করেন। দুটি গ্রেনেড সফলভাবে মেশিনগান পোস্টে আঘাত হানে, কিন্তু তার পরপরই হামিদুর রহমান গুলিবিদ্ধ হন। শহীদ হন তিনি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারা সেদিন হানাদার বাহিনীকে পরাস্ত করে সীমানা ফাঁড়িটি দখল করতে সমর্থ হন। এই যুদ্ধে হাওলাদার মকবুল হোসেন ও সিপাহি আব্দুর রহমান অসামান্য বীরত্ব প্রদর্শন করেন।

    মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হন। তাঁর স্মরণে ১৯৯২ সালে ধলই চা বাগানে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ। তৎকালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের উদ্যোগে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ চৌমুহনা থেকে স্মৃতিসৌধ পর্যন্ত রাস্তার নামকরণ করা হয় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সড়ক। ভানুগাছ চৌমুহনায় বসানো হয় নামফলক। তাঁর নামফলক ভেঙে স্থানীয় এমপি আব্দুস শহীদের নাম সম্বলিত কমলগঞ্জ এলজিইডি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনী ফলক বসানো হয়।  পরে এই বীরশ্রেষ্ঠ'র নামফলকটি আর স্থাপন হয়নি। মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের পর নতুনফলক স্থাপন করে পরিবর্তন করা হয়েছে সড়কের নাম। 

    হামিদুর রহমান স্মৃতিসৌধে আসা পর্যটক শ‍্যামল রায় বলেন, দুর্ভাগ্যর বিষয় হলো একজন বীরশ্রেষ্ঠর স্মৃতিসৌধে আসার জন‍্য কোনো  নামফলক নেই। এখানে আসতে হলে বিভ্রান্তিতে পড়তে হয়।

    দিপালী মাদ্রাজী নামে একজন নারী পর্যটক বলেন, এখানে জাতির শ্রেষ্ঠ সন্তান হামিদুর রহমানের স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। এই স্পট দেখার জন‍্য প্রতিদিন এখানে অনেক লোক  আসেন। কিন্তু আসার পথে কোন নামফলক নেই। কোন অনুস্মারক চিহ্নও নেই। এতে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের বেগ পেতে হয়।

    কমলগঞ্জ বাজারের ব্যবসায়ি সিরাজুল ইসলাম বলেন, এখানে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের নামফলক স্থাপিত হয় ১৯৯২ সালে।ভানুগাছ বাজার পয়েন্ট থেকে ধলই চা বাগান পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছিল বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক। কিন্তু বিগত সরকারের আমলে আব্দুস শহীদ এমপি সড়ক উন্নয়নের নামে তার নামফলক লাগিয়ে দেন। এতে হামিদুর রহমানের নামফলক মুছে যায়। 

    কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমহনায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামফলক ছিল শুনেছি। সড়ক সংস্কারের সময় নামফলক সরানো হয়। আমরা এটা পুনঃস্থাপনের ব্যবস্থা করবো।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬