Journalbd24.com

রবিবার, ১৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি আবেদন শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪ ১৪:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪ ১৪:০৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি আবেদন শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪ ১৪:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪ ১৪:০৮

    সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি আবেদন শুরু

    সরকারি-বেসরকারি স্কুলে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন।  বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন শুরু করেছে শিক্ষার্থীরা। এই প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আবেদন শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করানো হবে।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটকের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।

    অনলাইন আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ের নাম দিতে পারবে। তবে ডবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম (দুটি বিদ্যালয় পছন্দক্রম) সম্পাদন হয়েছে বলে বিবেচিত হবে। সরকারি-বেসরকারি কোনো স্কুলেই একটি শ্রেণির কোনো শাখায় ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না। আবেদন প্রক্রিয়া শেষে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। এর পর ফল প্রকাশ করা হবে। মাউশির সভার সিদ্ধান্ত অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে লটারির সম্ভাব্য দিন ঠিক করা হয়েছে ১০ ডিসেম্বর। এর পর ১২ ডিসেম্বর লটারির কার্যক্রম শেষে ফল প্রকাশ করা হতে পারে। তবে বিশেষ কারণে এই তারিখে পরিবর্তন আসতে পারে।

    ডিজিটাল লটারির ফল প্রকাশের পর ১৭ ডিসেম্বর শুরু হবে চূড়ান্ত ভর্তি কার্যক্রম, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার ভর্তি চলবে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। মফস্বল এলাকার স্কুলে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে ৫০০ টাকার বেশি হবে না। উপজেলা ও পৌর এলাকায় ১ হাজার টাকা, মহানগর এলাকায় (ঢাকা বাদে) সর্বোচ্চ ৩ হাজার টাকা। রাজধানীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ভর্তি ফি নিতে পারবে ৫ হাজার টাকা। আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তি ফি নিতে পারবে ৮ হাজার টাকা। তবে ইংরেজি ভার্সনে ভর্তি ফি ১০ হাজার টাকা। তাছাড়া রাজধানীর প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। 

    সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ৬৮ শতাংশই কোটা। এর মধ্যে সবচেয়ে বেশি ৪০ শতাংশই ক্যাচমেন্ট এরিয়া কোটা। তাছাড়া বীর ও শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের জন্য ১ শতাংশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ১০ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা ২ শতাংশ, অধ্যয়নরত শিক্ষার্থীর যমজ ও সহোদর ভাই-বোনরা ৫ শতাংশ কোটায় সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ পাবে।

    এর আগে মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে নাতি-নাতনিদের ভর্তির জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখার নিয়ম ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার জন্যই শুধু ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। এ কোটায় শিক্ষার্থী না পাওয়া গেলে মেধা তালিকা থেকে ভর্তি করতে হবে।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    2. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    3. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    4. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    5. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    6. আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    7. নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    সর্বশেষ সংবাদ
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬