Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রাজনৈতিক দলে ৩০ শতাংশ নারী থাকা উচিত: আনু মুহাম্মদ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪ ২৩:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪ ২৩:১৮

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    রাজনৈতিক দলে ৩০ শতাংশ নারী থাকা উচিত: আনু মুহাম্মদ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪ ২৩:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪ ২৩:১৮

    রাজনৈতিক দলে ৩০ শতাংশ নারী থাকা উচিত: আনু মুহাম্মদ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ বলেছেন, “আমাদের জাতি, শ্রেণি, ধর্ম ও লিঙ্গ বৈষম্য রয়েছে। এখানে যে কোন একটি বৈষম্য বাদ দিলে তা শেষ হবে না। রাজনৈতিক দলে সংস্কার করে সেখানে সকল জাতি, শ্রেণি, ধর্ম, বর্ণ ও লিঙ্গের লোক থাকা প্রয়োজন। তাহলেই সেটি জাতীয়ভাবে রাজনৈতিক দল হয়ে উঠবে। বাংলাদেশের শতকরা ৫১ ভাগ নারী বলা হচ্ছে, সেদিক বিবেচনা প্রতিটি রাজনৈতিক দলে অন্তত ৩০ শতাংশ নারী থাকা উচিত।”

    মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার অডিটোরিয়াম নারীমুক্তি কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত ‘২৪ এর গণঅভ্যুত্থানে নারী ও নারীমুক্তি প্রসঙ্গ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, “মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা সামনে থেকে লড়াই করেছিল। কিন্তু মুক্তিযোদ্ধাদের আশ্রয় এবং বেঁচে যাওয়ার পেছনে কিন্তু নারীর অবদান রয়েছে। তেমনি একইভাবে গণঅভ্যুত্থানেও নারীদের কিন্তু এই ভূমিকা রয়েছে। নানাভাবে এ গণঅভ্যুত্থানে সামনে ও পেছন থেকে লড়াই করে গেছেন। নারীর শক্তি থেকেই কিন্তু আমরা গণঅভ্যুত্থানে শক্তি পাই। ফলে গণতান্ত্রিক এক রূপ পাই। তাই এই শক্তিকে আমরা কোনভাবেই দুর্বল করতে পারি না। প্রয়োজনে এই নারী শক্তিকে আরও অধিক শক্তিশালী করতে হবে।”

    এ সময় সুপ্রিম কের্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন বলেন, “ইতিহাস সব সময়ই প্রাসঙ্গিক। ২৪ এর গণঅভ্যুত্থানের কয়জন নারীর এবং মুক্তিযুদ্ধের নারীর কথা আমাদের স্মরণে রয়েছে? ২৪ এর বেশ কয়েকজন নারীর কথা স্মরণ থাকলেও অনেক অনেক দশক পর কিন্তু আমরা মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের খোঁজ পেয়েছি। তাদের বেশ কয়েকজন বেঁচেও আছেন। আমরা যদি ইতিহাসকে ফেলে না দিয়ে ইতিহাসের অবদান স্বীকার করি, আমরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারব।”

    ইতিহাস রচনায় নারীদের গুরুত্ব দিতে হবে জানিয়ে সংগীত শিল্পী বিথী ঘোষ বলেন, “ইতিহাসে একটা দেশে যুদ্ধ দিয়ে শুরু এবং যুদ্ধ দিয়েই কি শেষ হয়! যদি ২৪ এর গণঅভ্যুত্থানের ইতিহাস লেখা হয়, হয়ত ইতিহাস লেখার সেই ধারাবাহিকতায় আবার নারীরাও বাদ পড়ে যাবে। তাই আমাদের উচিত, ইতিহাস লেখার সময় পুরুষ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে মানুষ কেন্দ্রিক ইতিহাস লেখার দিকে অগ্রসর হতে হবে।”

    বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক স্নিগ্ধা রেজওয়ানা, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, জাতীয় নাগরিক কমিটির সদস্য ডা. তাসনূভা জাবীন, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য জয়দীপ ভট্টাচার্য, নাট্যকর্মী ও শিক্ষক মহসিনা আক্তার, স্থপতি ফারহানা শারমিন ইমু প্রমুখ বক্তব্য দেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬