Journalbd24.com

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   সম্প্রীতির বন্ধনে আমরা সবাই থাকতে চাই -আবু তাহের   উত্তর জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ‘লন্ডন ক্লিনিকে’ খালেদা জিয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২৫ ২০:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২৫ ২০:৪৫

    আরো খবর

    কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
    ভূমিকম্পে প্রাণ গেলো ১০ জনের
    ‘শুক্রবার না হয়ে অন্যদিন হলে হতাহতের সংখ্যা কয়েকগুণ বেশি হতো’
    ভূমিকম্পে প্রাণ গেলো বাবা-ছেলের
    তৃতীয় দিনের মতো শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান

    ‘লন্ডন ক্লিনিকে’ খালেদা জিয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২৫ ২০:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২৫ ২০:৪৫

    ‘লন্ডন ক্লিনিকে’ খালেদা জিয়া

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ‘লন্ডন ক্লিনিকে’ নেওয়া হয়েছে।

    বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান বেগম জিয়াকে স্বাগত জানান।

    এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রায় সাড়ে সাত বছর পর মায়ের বুকে আশ্রয় খুঁজে নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে ‘লন্ডন ক্লিনিকে’ পৌঁছান তারেক রহমান।

    বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

    এর আগে, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টারমাক থেকে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয়। মাঝপথে কাতারের দোহায় বিরতি নেয় এই ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’।

    তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। এর মধ্যে কয়েকবার তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয়। সরকার তাতে সাড়া দেয়নি।

    গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

    ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরে রক্তনালিতে সফল অস্ত্রোপচার হয়।

    খালেদা জিয়ার চিকিৎসকেরা জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় দুই মাসের মতো লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. সম্প্রীতির বন্ধনে আমরা সবাই থাকতে চাই -আবু তাহের
    2. আদমদীঘি হানাদার মুক্তদিবস উপলক্ষ্যে প্রেসক্লাবে আলোচনা সভা
    3. বিরামপুরে ৭১এর বন্ধুদের মিলন মেলা
    4. নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
    5. সাপাহারে ফলজ গাছ কর্তনের অভিযোগ
    6. বগুড়ায় টিএমএসএস কাঁচাবাজার লিমিটেডের উদ্বোধন
    7. উত্তর জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
    সর্বশেষ সংবাদ
    সম্প্রীতির বন্ধনে আমরা সবাই থাকতে চাই
-আবু তাহের

    সম্প্রীতির বন্ধনে আমরা সবাই থাকতে চাই -আবু তাহের

    আদমদীঘি হানাদার মুক্তদিবস উপলক্ষ্যে প্রেসক্লাবে আলোচনা সভা

    আদমদীঘি হানাদার মুক্তদিবস উপলক্ষ্যে প্রেসক্লাবে আলোচনা সভা

    বিরামপুরে ৭১এর বন্ধুদের মিলন মেলা

    বিরামপুরে ৭১এর বন্ধুদের মিলন মেলা

    নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

    নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

    সাপাহারে ফলজ গাছ কর্তনের অভিযোগ

    সাপাহারে ফলজ গাছ কর্তনের অভিযোগ

    বগুড়ায় টিএমএসএস কাঁচাবাজার লিমিটেডের উদ্বোধন

    বগুড়ায় টিএমএসএস কাঁচাবাজার লিমিটেডের উদ্বোধন

    উত্তর জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

    উত্তর জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৫