Journalbd24.com

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   মানবিকতার স্পর্শে স্মরণীয় হয়ে বিদায় নিলেন নন্দীগ্রামের ইউএনও আরিফুল ইসলাম   বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭৪   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫ ১৩:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫ ১৩:৫০

    আরো খবর

    কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
    ভূমিকম্পে প্রাণ গেলো ১০ জনের
    ‘শুক্রবার না হয়ে অন্যদিন হলে হতাহতের সংখ্যা কয়েকগুণ বেশি হতো’
    ভূমিকম্পে প্রাণ গেলো বাবা-ছেলের
    তৃতীয় দিনের মতো শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান

    রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫ ১৩:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫ ১৩:৫০

    রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    চার দিনের সফরে সুইজারল্যান্ডে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে জেনেভাভিত্তিক অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দেবেন তিনি।

    সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

    রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

    তিনি বলেন, “এই সফরে প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের চ্যান্সেলর, বেলজিয়ামের রাজা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী রয়েছেন। এই চার জন সরকার ও রাষ্ট্রপ্রধান ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।” 

    প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, “এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে ‘বাংলাদেশবিষয়ক’ আলাদা সংলাপ হবে। বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ, বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এই সংলাপে যোগ দেবেন। যা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিরল সুযোগ। উন্নত দেশগুলোই এমন ফোরামে এ ধরনের সংলাপের সুযোগ পায়। বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রথমবারের মতো এই বিরল সুযোগ পেয়েছে।”

    সফর শেষে ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

    ১৯৭১ সালে ক্লস এম. শআব নামক সুইজারল্যান্ডের একজন অধ্যাপক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গোড়াপত্তন করেন। সভার আয়োজন ছাড়াও এই সংগঠনটি বিভিন্ন গবেষণা প্রতিবেদন ও বিভিন্ন অঞ্চলে সুনির্দিষ্ট কাজে এর সদস্যদের কাজ করতে উৎসাহী করে। 

    সংগঠনটির সভায় চলতি বিশ্বের স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য বিশ্বের সর্বোচ্চ ব্যবসায়িক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক রাজনৈতিক নেতা, খ্যাতনামা বুদ্ধিজীবী, ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।

    সর্বশেষ সংবাদ
    1. কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
    2. মানবিকতার স্পর্শে স্মরণীয় হয়ে বিদায় নিলেন নন্দীগ্রামের ইউএনও আরিফুল ইসলাম
    3. দিনাজপুর-৫ বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবীতে পার্বতীপুরে প্রতিবাদ সভা
    4. পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    5. বগুড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত
    6. বিরামপুরে মডেল মসজিদে নামাজের উদ্বোধন
    7. বিরামপুরে গাঁজার গাছসহ চাষী আটক
    সর্বশেষ সংবাদ
    কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

    কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

    মানবিকতার স্পর্শে স্মরণীয় হয়ে বিদায় নিলেন নন্দীগ্রামের ইউএনও আরিফুল ইসলাম

    মানবিকতার স্পর্শে স্মরণীয় হয়ে বিদায় নিলেন নন্দীগ্রামের ইউএনও আরিফুল ইসলাম

    দিনাজপুর-৫ বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবীতে পার্বতীপুরে প্রতিবাদ সভা

    দিনাজপুর-৫ বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবীতে পার্বতীপুরে প্রতিবাদ সভা

    পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

    বগুড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

    বিরামপুরে মডেল মসজিদে নামাজের উদ্বোধন

    বিরামপুরে মডেল মসজিদে নামাজের উদ্বোধন

    বিরামপুরে গাঁজার গাছসহ চাষী আটক

    বিরামপুরে গাঁজার গাছসহ চাষী আটক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৫