Journalbd24.com

বুধবার, ৩ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • হাদির জানাজায় জনস্রোত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫ ১৪:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫ ১৪:০৪

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    হাদির জানাজায় জনস্রোত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫ ১৪:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫ ১৪:০৪

    হাদির জানাজায় জনস্রোত

    জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। সময়ের সাহসি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে হাজির লাখো বিক্ষুব্ধ জনতা। বীর সৈনিক মৃত্যুর পর অসীম শক্তি নিয়ে তিনি যেন ফিরে এসেছেন লাখো তরুণদের মাঝে। হাদির ভূমিকা অসংখ্য তরুণের কাছে অনুপ্রেরণার উৎস। তার এই অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় সেই জানান দিচ্ছেন জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা।

    শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। অথচ সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে দেখা গেছে অনেককে। হাজারোও মানুষের ঢল নেমেছে সেখানে। নানা প্রান্ত থেকে পায়ে হেটে জনস্রোত মিলছে মানিক মিয়া সড়কে। বেলা দেড়টা বাজার আগেই জনসমুদ্রে প্লাবিত সড়ক। জানাজার নামাজে এতো লোক কবে দেখেছি ঠিক মনে নেই যেমনটি মোহাম্মদ মিলন মিয়া বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনেক ক্ষমতা। তারা অনেক কিছু করতে পারতো। একটা অংশ হাদির খুনিকে ধরতে চায় না। আমারা দ্রুত খুনির বিচার চাই।

    সবাই হত্যাকারীর বিচারের দাবি করছে পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চান তারা। জানাজায় অংশ নিয়েছে লাখো বিক্ষুব্ধ প্রাণ। শরীরে লাল পতাকা জড়িয়ে হাদির জানাজায় অংশ নিয়েছেন সাভার কলেজের শিক্ষার্থী আরিফিন শাওন। হাদিকে চোখের সামনে কোনদিন দেখেননি। কিন্তু তার চোখ থেকে অঝোরে ঝরছে পানি। শাওনকে দেখে মনে হয় তার কাছের কোনো আপন জনের বিদায়ের দিন। সত্যিই হাদি আজকে পুরো দেশবাসীর আপনজন হয়ে উঠেছেন।

    শাওন বলেন, দ্রুত ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীকে বিচারের আওতায় আনতে হবে। হাদি ভাই হত্যার বিচার না হলে আমরা কেউ নিরাপদে থাকতে পারবো না।

    অনেকের দাবি জানাজায় এতো মানুষ কখনো দেখেননি। মিরপুরের ব্যবসায়ী মোহাম্মদ তারিফ বলেন, হাদিকে কখনো দেখেননি। মনে হয় হাদি আমার ভাই। আমার জীবনে এতো মানুষ দেখেনি বিশেষ করে জানাজায়।

    বিশেষ করে মিরপুর, গাবতলি, মোহাম্মদ, বছিলা, উত্তরাসহ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পায়ে হেঁটে এসে জানাজায় অংশ নিচ্ছে। অনেকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন। লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো।

    টানা সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেলেন শহীদ ওসমান হাদি। তার মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

    বয়সের ভারে অন্যদের সঙ্গে দৌঁড়াতে পারছেন না একজন বৃদ্ধ। চুল ও দাঁড়ির শুভ্রতা স্পষ্ট জানান দেয় বয়স ৮০ ছুঁই ছুঁই। হাদির জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অঝোরে কাঁদছেন তিনি।

    সকাল থেকেই জানাজায় মানুষের ঢল নামে। সময়ের সাহসী সন্তানের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। স্কুলপড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে প্রবীণ, সবার চোখে জল। ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করছেন তারা। পুরো দেশ যেন শোকসাগরে ডুবে আছে।

    মিরপুর ৬০ ফিট বারেক মোল্লা থেকে আসা শহিদুর রহমান বলেন, খুনিরা হাদিকে চিরতরে হত্যা করতে চেয়েছিল কিন্তু পারেনি। শহীদ হাদি আগের থেকেও আরও শক্তি নিয়ে আমাদের মধ্যে ফিরে এসেছে। হাদির মতো হাজারো হাদি তৈরি হবে। বাংলার মাটিতে স্বৈরাচার আর কোনো দিন ফিরবে না।। হাসিনার রক্ত পিপাষু চোখ দেখে আর কোনো তরুণ পিছ পা হবে না। এটাই হাদি আমাদের দেখিয়ে দিয়ে গেছে।

    গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ ফ্লাইটটি অবতরণ করে। এরপর হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয় তার মরদেহ। আজ সকালে সেখান থেকে মরদেহ নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। ময়নাতদন্ত শেষে আবার হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয় মরদেহ।

    বিষয়:
    জাতীয়

    সংশ্লিষ্ট সংবাদ: জাতীয়

    ১২ মে, ২০১৯
    ঢাকায় অভিযান চালিয়ে ৪৬ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৩
    ১২ মে, ২০১৯
    দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
    ১২ মে, ২০১৯
    এবার মির্জা ফখরুলের আসনে নির্বাচন করবেন হিরো আলম
    ১২ মে, ২০১৯
    কঠোর সিদ্ধান্ত, আ.লীগে যোগদান নিষিদ্ধ ঘোষণা!
    ১২ মে, ২০১৯
    শেরপুরে ধড়মোকামে নদীর ওপর আরসিসি ব্রীজ নির্মাণের আশ্বাস দিলেন এমপি হাবিব
    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬