Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • রাজনীতি
    • স্বাধীনতার ৪৯ বছর পর দেশ আজ গণতন্ত্রহীন: মির্জা ফখরুল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১৪:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১৪:৩১

    আরো খবর

    ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু
    যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান
    জামায়াত স্বপ্ন দেখে হিংসা-সন্ত্রাসমুক্ত বাংলাদেশের: শফিকুর রহমান
    ৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে : হাসনাত আব্দুল্লাহ
    জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র লিখিত দলিল হবে : সারজিস আলম

    স্বাধীনতার ৪৯ বছর পর দেশ আজ গণতন্ত্রহীন: মির্জা ফখরুল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১৪:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১৪:৩১

    স্বাধীনতার ৪৯ বছর পর দেশ আজ গণতন্ত্রহীন: মির্জা ফখরুল

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করা হলেও বাংলাদেশ আজ গণতন্ত্রহীন। দেশের মানুষের ভোটাধিকার নেই, যা দুর্ভাগ্যের।

    মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, ৪৯ বছর আগে আজকের এই দিনে আমরা দীর্ঘ ৯ মাস একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এ দেশ স্বাধীন করেছিলাম। ...কিন্ত দুর্ভাগ্যের কথা, আজকে ৪৯ বছর পরে এ দেশ সম্পূর্ণ গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে।

    জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সবচেয়ে দুঃখজনক ব্যাপার, স্বাধীনতাযুদ্ধের সময় যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তার সহধর্মিণী (খালেদা জিয়া) সে সময় পাকিস্তান হানাদার বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলাম, তাকে আজকে অন্ধকার কারাগারে আটক করে রাখা হয়েছে।

    গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ নয় বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আপসহীনভাবে। তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন জনগণের ভোটে। আজকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে নির্মমভাবে, অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে।’

    মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আজকের এই দিনে আমরা একটি স্বাধীন ভূখণ্ড লাভ করেছিলাম। স্বাধীনতার মূল চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্যের কথা, আজকে ৪৯ বছর পরে এ দেশ সম্পূর্ণ গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে। এ দেশে আজকে মানুষের কোনো অধিকার নাই, ভোটের অধিকার নেই। সব গণতান্ত্রিক অধিকারগুলো সব হরণ করে নেয়া হয়েছে।

    জনগণকে নিয়ে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা আজকের এই দিনে যে চেতনার ভিত্তিতে মুক্তিযুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম, সে চেতনার ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করব।

    এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬