Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • রাজনীতি
    • ২৪ পৌরসভার ফল প্রত্যাখ্যান বিএনপির
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০ ১৪:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০ ১৪:১৮

    আরো খবর

    ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু
    যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান
    জামায়াত স্বপ্ন দেখে হিংসা-সন্ত্রাসমুক্ত বাংলাদেশের: শফিকুর রহমান
    ৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে : হাসনাত আব্দুল্লাহ
    জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র লিখিত দলিল হবে : সারজিস আলম

    ২৪ পৌরসভার ফল প্রত্যাখ্যান বিএনপির

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০ ১৪:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০ ১৪:১৮

    ২৪ পৌরসভার ফল প্রত্যাখ্যান বিএনপির

    প্রথম ধাপে দেশের ২৪ পৌরসভায় অনুষ্ঠিত ভোটের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি।  দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন কমিশন (ইসি) ভুয়া, সবগুলো চোর, এটা আমার কথা নয়, বিশিষ্ঠজনদের কথা।  তাদের নিয়ে কথা বলাটাই অপমানজনক।

    মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, এ সরকারের আমলে এই নির্বাচন কমিশনের পরিচালনায় কখনোই কোনো সুষ্ঠু নির্বাচত হতে পারে না।  আরেকবার সেটি প্রমাণ হল। পৌর নির্বাচনে আমরা একটাও বর্জন করিনি। এই নির্বাচনের ফল কী তা জনগণ দেখেছে।  আমরা দুটো বাদ দিয়ে সবগুলোর ফলাফল প্রত্যাখ্যান করেছি।  তিনি বলেন, প্রথম দফায় অনুষ্ঠিত নির্বাচনী ফল পূননির্ধারিত।

    সোমবার পৌর নির্বাচনের প্রথম দফায় ২৪টি পৌরসভায় ভোট হয়।  ভোট চলাকালেই বিএনপি ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে।  শেষ পর্যন্ত বেশিরভাগ পৌরসভাতেই মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।

    ইভিএমে আবারও অনাস্থার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এগুলো আপনার কিছু কিছু পূর্ব নির্ধারিত বটেই, কিছু ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) কারসাজি। আমরা ইভিএমে বরাবরই আপত্তি জানিয়ে এসেছি যে, ইভিএমে সবচেয়ে বেশি কারচুপির সুযোগ। কারণ আমাদের দেশের মানুষ এখনো বুঝতেই পারে না ইভিএম কী? 

    বিএনপি মহাসচিব বলেন, আজকে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইউরোপ, ভারতও ইভিএমের বিরুদ্ধে কথা বলছে। এই মেশিন দিয়ে সঠিক নির্বাচন কখনই সম্ভব নয়। 

    ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

    ২০২০ সালে সরকারের কর্তৃত্ববাদের চেহারা পরিষ্কার হয়েছে। এ বছর ধর্ষণ, দুর্নীতি, লুটপাট, জনগণের অধিকার হরণ হয়েছে সবচেয়ে বেশি। তাই এ বছরে ভালো কিছু প্রাপ্তি নেই। তবে আমি আশা করি, ২০২১ সালে জনগণ অন্তত অধিকার ফিরে পাবে এবং ঐক্যবদ্ধ হবে।

    বিনএপির মহাসচিব বলেন, আগেও বলেছি ইভিএম আমাদের দেশের জন্য উপযোগী নয়। এতে সবচেয়ে বেশি ভোট চুরি হচ্ছে। কারণ ভোট যেখানেই দেন না কেন তাদের কাছেই বেশি যাবে। কারণ সেভাবেই মেশিন আগে প্রস্তুত করে রাখা হচ্ছে।

    মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি হচ্ছে সবচেয়ে বেশি। করোনাভাইরাসের টিকা আনার চুক্তি হচ্ছে আওয়ামী লীগের উপদেষ্টাকে দিয়ে, যা ব্যক্তি মালিকানায়। এতে টিকা প্রতি দেড় ডলারের বেশি নির্ধারণ করা হচ্ছে।

    তিনি আরও বলেন, বেশিরভাগ উন্নয়ন হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। বর্তমানে যা হচ্ছে তার অর্ধেকের বেশি চুরি হচ্ছে।

    এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি আল মামুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনদিনের সফরে আসা মির্জা ফখরুল ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬