Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • রাজনীতি
    • ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২২ ১৫:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২২ ১৫:০৫

    আরো খবর

    ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু
    যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান
    জামায়াত স্বপ্ন দেখে হিংসা-সন্ত্রাসমুক্ত বাংলাদেশের: শফিকুর রহমান
    ৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে : হাসনাত আব্দুল্লাহ
    জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র লিখিত দলিল হবে : সারজিস আলম

    ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২২ ১৫:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২২ ১৫:০৫

    ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।  

    দিবসটি উপলক্ষ্যে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে  শনিবার সকাল ৯টায় সব ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ছাত্রসমাবেশ। 

    রোববার ছাত্রদলের প্রতিটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে ছাত্রসমাবেশ করবেন সংগঠনের নেতাকর্মীরা।  

    ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। 

    আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে। কিন্তু বর্তমান সময়ে আন্দোলন-সংগ্রামে সংগঠনটির সে ধরনের ভূমিকা দৃশ্যমান নয়।

    ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে ফজলুর রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

    দুবছরের মেয়াদ শেষ হলেও কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। এখন মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি ভেঙ্গে নতুন কমিটিরও দাবি করছেন সংগঠনটির অনেকে। 

    নেতাকর্মীরা জানান, সফলতা আর ব্যর্থতার মধ্যেই সংগঠনের বর্তমান নেতৃত্ব মেয়াদ শেষ করেছেন। দায়িত্ব পাওয়ার পর থেকে সারাদেশে থানা পর্যায়ের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এখন ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠনের কার্যক্রম চলছে। 

    এজন্য কেন্দ্রীয় একজন নেতাকে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এসব সফলতার মধ্যে ব্যর্থতার পাল্লাও রয়েছে ছাত্রদলের বর্তমান কমিটির বিরুদ্ধে। 

    কমিটির অনেকের বিরুদ্ধেই কমিটি বাণিজ্য, পকেট কমিটি গঠনসহ অনৈতিকতার বিভিন্ন অভিযোগ রয়েছে। আর্থিক লেনদেনে অনেকে ফুলে-ফেঁপে উঠেছেন বলে অভিযোগ নেতাকর্মীদের। 

    এছাড়া মেয়াদ শেষ হলেও কেন্দ্রীয় কমিটিকে পূর্ণাঙ্গ করতে পারেননি খোকন-শ্যামল কমিটি। এ নিয়ে চাপা ক্ষোভ রয়েছে সংগঠনের নেতাকর্মীদের মাঝে। 

    নেতাকর্মীরা জানান, বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও কমিটিকে পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া হয়নি। এতে অনেক পদপ্রত্যাশী নেতাকর্মী তাদের রাজনৈতিক পরিচয় থেকে বঞ্চিত হচ্ছেন। 

    কমিটি পূর্ণাঙ্গ করার জন্য তারা বিগত দিনে অনশন, লিখিত আবেদনসহ বিএনপির সিনিয়র নেতাদের কাছে ধর্ণা ধরেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। 

    ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ ও ঢাকা মহানগর ইউনিটের কমিটি চলতি জানুয়ারির মধ্যেই একসঙ্গে ঘোষণা করা হবে। আমরা ১ হাজার ৫৪৩ টির মতো উপজেলা, পৌরসভা ও কলেজ ইউনিটের কমিটি করেছি। অন্তত ৪৫ জেলা পদমর্যাদার নতুন কমিটি ও ৩৫ জেলায় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। এছাড়া সারা দেশের ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ কমিটি গঠনের কাজ শেষ হয়েছে। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    2. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    3. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    4. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    5. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    6. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    7. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬