Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বিশ্বকাপে ৩ নম্বরে ব্যাট করতে চান সাকিব
    স্পোর্টস ডেস্কঃ
    প্রকাশিত : ১২ মে, ২০১৯ ১১:৫১
    স্পোর্টস ডেস্কঃ
    প্রকাশিত : ১২ মে, ২০১৯ ১১:৫১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বিশ্বকাপে ৩ নম্বরে ব্যাট করতে চান সাকিব

    স্পোর্টস ডেস্কঃ
    প্রকাশিত : ১২ মে, ২০১৯ ১১:৫১
    স্পোর্টস ডেস্কঃ
    প্রকাশিত : ১২ মে, ২০১৯ ১১:৫১

    বিশ্বকাপে ৩ নম্বরে ব্যাট করতে চান সাকিব

    বিশ্বকাপে তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে চান সাকিব আল হাসান। আইসিসি’কে দেয়া এক সাক্ষাতকারে আবারো ওয়ান ডাউনে ব্যাটিংয়ের আগ্রহের কথা জানিয়েছেন টাইগার অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্টের কাছেও পছন্দনীয় পজিশনে ব্যাটিংয়ের ইচ্ছে প্রকাশ করেছেন সাকিব।

    বোলার সাকিব অতি কৃপণ। তার ওডিআই ইকোনমি মাত্র ৪.৪৩। ১৯৬ ওয়ানডেতে ২৪৮ উইকেটের ঈর্ষণীয় পরিসংখ্যান সাকিবের। বাংলাদেশ দলের বোলিং আক্রমণের প্রাণ তিনিই।

    ব্যাটসম্যান সাকিবও সফল। ওয়ানডেতে ৭ সেঞ্চুরিতে ৫৬৩৮ রান তার। আয়ারল্যান্ডে আর মাত্র ২ উইকেট পেলেই রাজ্জাক, আফ্রিদি ও ক্যালিসদের পেছনে ফেলে সবচেয়ে কম ম্যাচে আড়াইশ’ উইকেট ও ৫ হাজার রানের রেকর্ড গড়ার সুযোগ রয়েছে সামনে।

    কিন্তু, ব্যাটিং সামর্থ্য বলে, এই রান তার নামের পাশে যথেষ্ট নয়। সাকিব নিজেও যে তৃপ্ত নন, সেই ইঙ্গিতও দিয়েছেন কখনো কখনো। তবে, এর পেছনে ব্যাটিং অর্ডারে সাকিবের পজিশনের দায়টাও অস্বীকার করা যায় না।

    একটা পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেয়া যাক। এখন পর্যন্ত ১৩টি ওডিআই’তে ওয়ান ডাউনে ব্যাটিং করে, ৪১ গড়ে ৪৯২ রান করেছেন সাকিব। অন্যদিকে, তার ওয়ানডে ক্যারিয়ারের গড় ৩৫.৪৫। পরিসংখ্যানেও স্পষ্ট, তিন নম্বর পজিশনে ব্যাটিং করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সাকিব। আইসিসি’কে দেয়া সাক্ষাতকারে তা স্বীকার করেছেন অকপটেই।

    বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, একটা সময় ছিলো, যখন ৫ নম্বরে নামলেও হয়তো প্রথম ১০ ওভারের মধ্যেই ক্রিজে আসতে হতো। কিন্তু, এখন চিত্র অন্যরকম। ৫ নম্বরে ব্যাটিং করলে, এখন ৩৫-৪০ ওভারের আগে নামার সুযোগ হয়না। ৩ নম্বরে নামলে একটু বেশি সময় নিয়ে ব্যাটিং করা যায়। কোচ ও অধিনায়কের কাছে নিজের ইচ্ছার কথা জানিয়েছি। তবে দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলতে আমার আপত্তি নেই।

    আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে উইন্ডিজের বিপক্ষে ম্যাচেও ওয়ান ডাউনে ব্যাট করে সফল হয়েছেন তিনি। অপরাজিত ৬১ রানের ইনিংসে, ম্যাচ জিতিয়েই ফিরেছেন সাকিব। বিশ্বকাপেও অব্যাহত থাকুক সুপার সাকিবের উইলোবাজি, সেটাই চাওয়া থাকবে ভক্তদের।

    দৃঢ়প্রতিজ্ঞা টাইগার অলরাউন্ডারও। বিশ্বকাপ সামনে রেখে ফিটনেস নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন। সমর্থকদের প্রত্যাশার জবাব দিতে যে ফিট থাকতে হবে শতভাগ, সাকিবের সেটা ভালোই জানা।

    বিষয়:
    খেলাধুলা

    সংশ্লিষ্ট সংবাদ: খেলাধুলা

    ১২ মে, ২০১৯
    পর্তুগালের জার্সিতে ফিরছেন রোনালদো
    ১২ মে, ২০১৯
    দিল্লিকে হারিয়ে ফাইনালে চেন্নাই
    ১৩ মে, ২০১৯
    বাংলাদেশের সামনে টার্গেট ২৪৮ রান
    ১৪ মে, ২০১৯
    বোলারদের প্রশংসায় যা বললেন মাশরাফি
    ১৪ মে, ২০১৯
    নিষেধাজ্ঞার মুখে ম্যানসিটি!
    ১৪ মে, ২০১৯
    এবার ডি লিটকে দলে ভেড়াচ্ছে বার্সা!
    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬