Journalbd24.com

শুক্রবার, ৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ভারতের কাছে অস্ট্রেলিয়ার ৩৬ রানে হার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুন, ২০১৯ ১২:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুন, ২০১৯ ১২:৪২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ভারতের কাছে অস্ট্রেলিয়ার ৩৬ রানে হার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুন, ২০১৯ ১২:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুন, ২০১৯ ১২:৪২

    ভারতের কাছে অস্ট্রেলিয়ার ৩৬ রানে হার

    বিশ্বকাপে ইংল্যান্ডের পরই ভারতকে ফেবারিট মনে করে হিসেব কষছেন ক্রিকেট বিশ্লেষকরা। ভারত যে আসলেই বিশ্বকাপের অন্যতম হকদার অস্ট্রেলিয়াকে হারিয়ে সেটাই প্রমাণ করল বিরাট কোহলির দল। কেনিংটন ওভালে বর্তমান শিরোপাধারীদের ৩৬ রানে হারিয়ে টুর্নামেন্টে ফেবারিটের মতোই যাত্রা অব্যাহত রাখল ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলেন কোহলিরা।

    ভারতের দেওয়া ৩৫৩ রানের বিশাল লক্ষ্যের জবাব দিতে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে অজিরা তুলে নেয় ৬১ রান। অবশ্য এতো ভাগ্যেরও সহায়তা পেয়েছিল দলটি। দ্বিতীয় ওভারেই ফিরতে পারতেন ডেভিড ওয়ার্নার। বুমরাহর বলটি ব্যাটে লাগার পর ওয়ার্নারের স্টাম্পে লাগে। তবে বেল না পড়ায় আউট হননি অজি ওপেনার। 

    ১৪তম ওভারের প্রথম বলে ভুল বোঝাবুঝি হয়ে রান আউট হন অ্যারন ফিঞ্চ। ৩৫ বলে ৩৬ রান করেন অজি অধিনায়ক। এরপর ৭২ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ২৫তম ওভারে ওয়ার্নারকে ভুবনেশ্বরের ক্যাচে পরিণত করেন যুবেন্দ্র চাহাল। ৫৪ বলে ৫৬ রান করেন ওয়ার্নার।

    আজ ভালো ছন্দে ছিলেন উসমান খাজা। বড় ইনিংসের আভাস মিলছিল তার ব্যাট থেকে। তবে শেষ পর্যন্ত তিনিও পেরে ওঠেননি। বুমরাহর বলে বোল্ড হওয়ার আগে ৩৯ বলে ৪২ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 

    ৪০তম ওভারে অস্ট্রেলীয় ইনিংসে জোড়া আঘাত হানেন ভুবনেশ্বর কুমার। দুর্দান্ত খেলতে থাকা স্মিথকে ফেরান ভুবি। ৭০ বলে ৬৯ রান করেন স্মিথ। সেই ওভারের শেষ বলে মার্কাস স্টয়নিসকে ফিরিয়ে ম্যাচটা ভারতের দিকে টেনে আনেন এই পেসার।

    এরপর ভারতীয় বোলারদের বিপক্ষে একাই লড়াই চালান উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। তবে অন্যপ্রান্ত থেকে তাকে সমর্থন জোগাতে পারেননি কেউই। শেষ পর্যন্ত ৩১৬ রানে হার থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ৩৫ বলে ৫৫ রান করেন ক্যারি।

    ভারতের হয়ে বুমরাহ ও ভুবনেশ্বর নেন তিনটি করে উইকেট। যুবেন্দ্র চাহাল নেন দুটি উইকেট।

    এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করে শিখর ধাওয়ানের সেঞ্চুরি, বিরাট কোহলি ও রোহিত শর্মার হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৫২ রান করে ভারত। কেনিংটন ওভালে টস জিতে ব্যাটিং শুরু করে সাবধানী শুরু করেন দুই ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। তারা গড়েন ১২৭ রানের জুটি। ধাওয়ান ১১৭ ও রোহিত করেন ৫৭ রান করে। অধিনায়ক বিরাট কোহলির ৮২ ও হার্ডিক পান্ডিয়ার ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ৩৫২ রান তোলে ভারত। 

    অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস নেন দুটি উইকেট। এছাড়া প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং কোল্টার নাইল নেন একটি করে উইকেট।

    বিষয়:
    ভারত, অস্ট্রেলিয়া, বিশ্বকাপ, ক্রিকেট

    সংশ্লিষ্ট সংবাদ: ভারত, অস্ট্রেলিয়া, বিশ্বকাপ, ক্রিকেট

    ১৫ মে, ২০১৯
    পাকিস্তানের রানের পাহাড় টপকে ইংল্যান্ডের জয়
    ১৭ মে, ২০১৯
    শূন্য রানে অলআউট!
    ২১ মে, ২০১৯
    ইংল্যান্ডে ঐচ্ছিক অনুশীলনে টাইগাররা
    ২২ মে, ২০১৯
    ক্রিকেটের গানে আসিফ
    ২৫ মে, ২০১৯
    বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে হারালো দ. আফ্রিকা
    ২৫ মে, ২০১৯
    প্রস্তুতি ম্যাচে আফগানদের কাছে হারলো পাকিস্তান
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬