Journalbd24.com

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বড় জয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০১৯ ১২:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০১৯ ১২:৪৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বড় জয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০১৯ ১২:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুন, ২০১৯ ১২:৪৩

    রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বড় জয়

    ব্যাট হাতে ক্রিস গেইল, শিমরন হেটমেয়ার, আন্দ্রে রাসেল। বলে শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, শেলডন কটরেল। ভাবা হচ্ছিল, ব্যাটে-বলে দারুণ ভারসাম্যপূর্ণ ওয়েস্ট ইন্ডিজ ভালোই পরীক্ষা নেবে ইংল্যান্ড দলের। কোথাকার কী, উল্টো ব্যাটিং ব্যর্থতায় প্রথমার্ধেই ম্যাচ হারিয়ে বসে ক্যারিবীয়রা। ব্যাটসম্যানদের মতো ব্যর্থ হয়েছে ক্যারিবীয় বোলিং লাইন আপও। ৮ উইকেটে সহজ জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শক্ত অবস্থা তৈরি করে নিয়েছে ইংল্যান্ড।

    ২১৩ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ক্যারিবীয় বোলারদের অসহায় করে তোলেন জো রুট ও জনি বেয়ারস্টো। ১৫তম ওভারে বেয়ারস্টো আউট হওয়ার আগে এই জুটি থেকে আসে ৯৫ রান। ৪৬ বলে ৪৫ রান করে গ্যাব্রিয়েলের শিকার হন ইংলিশ ওপেনার। জেসন রয় ও ইয়ন মরগান চোটে থাকায় আজ তিনে ব্যাটিং করতে পাঠানো হয় ক্রিস উকসকে। ৫৪ বলে ৪০ রান করে আস্থার প্রতিদানটা দারুণভাবে দিলেন এই অলরাউন্ডার। রুট ও উকস মিলে যোগ করেন ১০৪ রান। ১৯৯ রানে উকস ফিরে গেলে বাকি কাজটা ভালোভাবেই শেষ করেন রুট-স্টোকস। ৯৪ বলে ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন রুট। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এল ইংলিশরা। 

    এর আগে সাউটাম্পটনে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। তৃতীয় ওভারেই অসাধারণ ইয়র্কারে এভিন লুইসের স্টাম্প তছনছ করে দেন ক্রিস উকস। সাই হোপকে নিয়ে ৫০ রান যোগ করে পারিস্থিতি সামলে উঠেছিলেন ক্রিসম গেইল। তবে ইংলিশ বোলারদের চাতুর্যপূর্ণ বোলিংয়ে স্বস্তিতে ছিলেন না 'ইউনিভার্সাল বস'। গেইলের বিপক্ষে টানা খাটো লেন্থের বল করে যান ইংলিশ বোলাররা। দলীয় ৫৪ রানে লিয়াম প্লাঙ্কেটের বাউন্সারেই আউট হন গেইল। ৪১ বলে ৩৬ রন করেন তিনি। 

    পরের ওভারেই সাই হোপকে ফেরান মার্ক উড। ৫৫ রানে তিন উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ দলকে বেশ ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন হেটমেয়ার ও নিকোলাস পুরান। তবে জো রুটের জোড়া আঘাতে ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩০তম ওভারে ৩৯ রান করা হেটমেয়ারকে ফেরান রুট। নিজের পরবর্তী ওভারে জেসন হোল্ডারকেও ফেরান ইংলিশ অলরাউন্ডার। দুটি ক্ষেত্রে বলের পর ক্যাচও লুফে নেন রুট।

    এরপরই শুরু হয় ক্যারিবীয় লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের আসা যাওয়া। 'জীবন' পেলেও কাজে লাগাতে পারেননি আন্দ্রে রাসেল। ১৬ বলে ২১ রান করেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। এরপর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানে আর্চার 'ঝড়'। একে একে পুরান, ব্রাফেট ও কটরেলকে ফেরান তিনি। শেষ পর্যন্ত ৪৪.৪ ওভারে ২১২ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

    বিষয়:
    বিশ্বকাপ, ক্রিকেট

    সংশ্লিষ্ট সংবাদ: বিশ্বকাপ, ক্রিকেট

    ১৫ মে, ২০১৯
    পাকিস্তানের রানের পাহাড় টপকে ইংল্যান্ডের জয়
    ১৭ মে, ২০১৯
    শূন্য রানে অলআউট!
    ২১ মে, ২০১৯
    ইংল্যান্ডে ঐচ্ছিক অনুশীলনে টাইগাররা
    ২২ মে, ২০১৯
    ক্রিকেটের গানে আসিফ
    ২৫ মে, ২০১৯
    বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে হারালো দ. আফ্রিকা
    ২৫ মে, ২০১৯
    প্রস্তুতি ম্যাচে আফগানদের কাছে হারলো পাকিস্তান
    সর্বশেষ সংবাদ
    1. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    2. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    3. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    4. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    5. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    6. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    7. সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে আর্থিক অনটনে
 পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬