Journalbd24.com

শুক্রবার, ৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০১৯ ০১:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০১৯ ০১:৪৪

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০১৯ ০১:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০১৯ ০১:৪৪

    ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

    মাথার ওপর ৩১৫ রানের বড় লক্ষ্য। তবে এজবাস্টনে এই রান তাড়া করা সম্ভব ছিল টাইগারদের। বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার সাবধানী শুরুও করেন। এরপরই সেট হয়ে আউট হন তামিম-সৌম্য। একপাশে সাকিবকে রেখে মুশফিক, লিটন এবং মোসাদ্দেকও আউট হন। সাকিব ফিফটি করে ফিরলে সাইফউদ্দিন ব্যাটে বেশ কিছু পথ পাড়ি দেয় বাংলাদেশ। তোলে ২৮৬ রান। শেষ পর্যন্ত হারে ২৮ রানে। এই হারে বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলো।

    প্রথমে ব্যাট করে ভারত ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে। জবাবে  তামিম ইকবাল ফেরেন ২২ রান করে। সৌম্য সরকার ৩৩ রানে ক্যাচ দেন। সাকিবের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে ফেরেন মুশফিকও। তিনি করেন ২৪ রান। দারুণ খেলা সাকিব আল হাসান বিদায় নেন ৬৬ রান করে। বাংলাদেশের স্বপ্ন ওখানেই শেষ হয়ে যায়। তার আগে লিটন দাস ২২ রান করে আউট হন। এরপরই ফিরে যান মোসাদ্দেক।

    সাকিব দলের ১৭৯ রানে আউট হন। লক্ষ্য তখনও অনেক দূরে। সম্মানজনই হারই ভালো বলে মনে হচ্ছিল। তবে সাইফউদ্দিন এবং সাব্বির রহমান দারুণ এক জুটি গড়েন। তাদের ব্যাট থেকে আসে ৬৬ রান। সাব্বির রহমান ৩৬ বলে ৩৬ করে ফেরেন। কিন্তু ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে হতাশা নিয়ে মাঠ ছাড়েন সাইফউদ্দিন। দারুণ ইনিংস খেলার পথে সাইফউদ্দিন নয়টি চার মারেন। বাংলাদেশ দল দুই ওভার থাকতে অলআউট হয়।এর আগে ভারতের হয়ে রোহিত শর্মা খেলেন ১০৪ রানের ইনিংস। মাত্র নয় রানে তামিম তার ক্যাচ মিস করেন। দলের রান তখন ১৯। তারই খেসারত দিতে হয় দলকে। ইংল্যান্ড বিশ্বকাপে রোহিত চতুর্থ সেঞ্চুরি তুলে নেন। তার ওপেনিং সঙ্গী কেএল রাহুল খেলেন ৭৭ রানের ইনিংস। দু’জনে গড়েন ১৮০ রানের জুটি। এবারের বিশ্বকাপে যা সর্বোচ্চ ওপেনিং জুটি। এছাড়া রোহিত ভারতের হয়ে সর্বোচ্চ ২৩০ ছক্কা মারার রেকর্ড গড়েন। আগের সর্বোচ্চ ধোনির ২২৮। ঋষভ পান্তের ব্যাট থেকে আসে ৪৮ রান।

    বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান এ ম্যাচে ৫৯ রান খরচা করে ৫ উইকেট নেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার চতুর্থ পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। এর মধ্যে ভারতের বিপক্ষে তিনবার পাঁচ উইকেট নিলেন বাঁ-হাতি এই পেসার। সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং রুবেল হোসেন নেন একটি করে উইকেট।বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা এ ম্যাচে হার্ডিক পান্ডিয়ার কাছে পা হড়কায়। তার তোপ দাগা বলগুলো তেড়ে ফুলে মারতে গিয়ে সৌম্য, সাকিব এবং লিটন উইকেট বিলিয়ে আসেন। এছাড়া বুমরাহ নেন শেষ দিকের চার উইকেট। তার চার উইকেটের চারটিই আসে ব্যাটসম্যানের স্ট্যাম্প উড়িয়ে। মোসাদ্দেক, সাব্বিরের পরে রুবেল-মুস্তাফিজকে বোল্ড করেন বুমরাহ। এছাড়া ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি এবং যুজবেন্দ্র চাহাল নেন একটি করে উইকেট।

    বিষয়:
    বিশ্বকাপ,বাংলাদেশ,ভারত

    সংশ্লিষ্ট সংবাদ: বিশ্বকাপ,বাংলাদেশ,ভারত

    ১৫ মে, ২০১৯
    বিশ্বকাপে অন্যতম ফেভারিট পাকিস্তান : সৌরভ
    ১৫ মে, ২০১৯
    মোদি নিম্ন রুচির মানুষ,তার শিক্ষা নেই : রাহুল
    ১৬ মে, ২০১৯
    হিলি স্থলবন্দরে হিলি পাস কার্যক্রমের শুভ উদ্বোধন
    ১৬ মে, ২০১৯
    পাঁচবিবিতে ফেন্সিডিল ব্যবসায়ী গ্রেফতার
    ১৭ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৫
    ১৮ মে, ২০১৯
    টাইম ম্যাগাজিনের রিপোর্ট নিয়ে মুখ খুললেন মোদি
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬