Journalbd24.com

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৫৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৫৯

    থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগের আসরেও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

    শনিবার থাইল্যান্ডকে ৭০ রানের ব্যবধানে হারায় সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি। এই জয়ের ম্যাচে অপরাজিত ৭১ রান করে বড় ভূমিকা পালন করেন ওপেনার সানজিদা ইসলাম।তবে বাংলাদেশের বিপক্ষে হেরে গেলেও তেমন কোনো সমস্যা হবে না থাইল্যান্ডের। তারা আগেই বাংলাদেশের মতো ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা নিশ্চিত করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরে আটটি দল সরাসরি খেলার সুযোগ পাবে।এবার গ্রুপপর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে আট উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের দুটি ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ফল নির্ধারণ হয়েছে। সেখানে পাপুয়া নিউগিনিকে ছয় এবং স্বাগতিক স্কটল্যান্ডকে ১৩ রানে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা।
    শনিবার স্কটল্যান্ডের ডান্ডির ফর্টহিলে অনুষ্ঠিত বাছাই পর্বের ফাইনাল ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সানজিদা ইসলামের ঝড়ো ফিফটিতে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন সানজিদা। তার অপরাজিত ইনিংসটি ৬০ বলে ৬টি চার ও তিনটি ছক্কায় সাজানো।

    থাইল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার সানজিদা ইসলাম ও মুরশিদা খাতুন।উদ্বোধনী জুটিতে ১০.১ ওভারে ৬৮ রান যোগ করেন তারা। ৩৪ বলে চারটি চারের সাহায্যে ৩৩ রান করে আউট হন মুরশিদা।তবে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে যান অন্য ওপেনার সানজিদা ইসলাম। ৪৭ বলে ফিফটি তুলে নেন। তার অনবদ্য ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ।টার্গেট তাড়া করতে নেমে নাহিদা আক্তারের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে মাত্র ৭ রানে দুই ওপেনারের উইকেট হারায় থাইল্যান্ড। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৭ উইকেটে ৬০ রানে ইনিংস গুটায় থাইল্যান্ড।৭০ রানের জয় পায় বাংলাদেশ। দলের হয়ে দুটি করে উইকেট শিকার করেন নাহিদা আক্তার ও শায়লা শারমিন। এছাড়া একটি করে উইকেট নেন অধিনায়ক সালমা খাতুন ও খাদিজাতুল কোবরা।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
    2. বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
    3. খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর
    4. আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার
    5. আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন
    6. আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার
    7. পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের
উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি 
নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬