Journalbd24.com

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • দীর্ঘ পাঁচ বছর পর আফগানদের হারাল বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    দীর্ঘ পাঁচ বছর পর আফগানদের হারাল বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩২

    দীর্ঘ পাঁচ বছর পর আফগানদের হারাল বাংলাদেশ

    রশিদ খান, মুজিব উর রহমানদের ঘূর্ণি যেন বুঝে উঠতেই পারছিল না বাংলাদেশ। গত পাঁচ বছরে চারবার হার সাকিবদের। ২০১৪ সালে সবশেষ জয় পেয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর ভারতের দেরাদুনে তিন ম্যাচের সিরিজে হতে হয়েছে হোয়াইটওয়াশ।

    চলতি সিরিজেও নিজেদের প্রথম দেখায় ২৮ রানে হারতে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। এ যেন আফগান জুজু।

    ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান নিঃসন্দেহে শক্তিশালী দল। সেভাবেই শিরোপা জয়ের পথে এগোচ্ছে রশিদ খানের দল। তৃতীয় দল জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় দুই ফাইনালিস্ট দলের জন্য আজকের ম্যাচটা গা গরমের হলেও বাংলাদেশের জন্য অনেক কিছু প্রমাণের ম্যাচ এটি।

    সন্ধ্যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিক অধিনায়ক সাকিব আল হাসান।

    ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয় আফগান দুই ওপেনারের কল্যাণে। রাহমানুল্লাহ গুরবাজ আর হযরতুল্লাহ জাযাইয়ের ব্যাটে ৯ ওভার ২ বলে আসে ৭৫ রান। তার আগে ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই শফিউল ইসলামের করা বলে ফাইন লেগে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেও মাহমুদুল্লাহ রিয়াদের হাত ফসকে যায় রাহমানুল্লাহ গুরবাজের ক্যাচ। এরপরই বাংলাদেশের উপর চেপে বসে দুই ওপেনার।

    ছয়জন বোলার বোলিং করলেও উইকেটের দেখা নেই। সপ্তম বোলার হিসেবে বল করতে এসে আফিফ হোসেন নেন এক ওভারে দুই উইকেট।

    জাযাইকে ৪৭ রানে ফেরানোর পর আসগর আফগনাকে ফেরান শূন্য রানে।রাহমানুল্লাহ গুরবাজ করেন ২৯ রান। বাকি ব্যাটসম্যানরা খেলতে পারেননি বড় ইনিংস। শেষদিকে শাফিকুল্লাহ’র ২৩ রান আফগানদের সংগ্রহ ৭ উইকেটে ১৩৮ রানে থামে।

     

    আফিফ হোসেন নেন ২ উইকেট। সমান ১টি করে উইকেট নেন সাইফউদ্দিন, শফিউল ইসলাম, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

    জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার লিটন দাস আর নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ। লিটনকে ৪ রানে ফেরান মুজিব আর শান্তকে ৫ রানে ফেরান নাভিন উল হক।

     

    দ্বিতীয় উইকেট জুটিতে মুশফিক-সাকিবের জুটি থেকে আসে ৫৮ রান। তাতেও নির্ভার থাকা যায়নি শেষ পর্যন্ত। মুশফিক ২৬ রানে ক্যাচ তুলে দেন করিম জানাতের বলে।

     

    এরপর মাহমুদুল্লাহ ৬, সাব্বির রহমান ১ আর আফিফ হোসেন বিদায় নেন ১ রান করে। এমন ধ্বংসস্তূপেও সাকিব তুলে নেন নিজের নবম অর্ধশতক। শেষ পর্যন্ত মোসাদ্দেককে সঙ্গে নিয়ে ৭০ রানে অপরাজিত থেকে ১ ওভার হাতে রেখে ৪ উইকেটের জয়ে দলকে বের করে নিয়ে আসেন আফগানদের কাছে হারের বৃত্ত থেকে। দীর্ঘ পাঁচ বছরের আফগান জুজুর অবসান ঘটল তবে!

     

    আফগানদের হয়ে ২টি করে উইকেট নেন নাভিন উল হক, রশিদ খান ও ১টি করে উইকেট নেন মুজিব, করিম জানাত।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
    2. বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
    3. খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর
    4. আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার
    5. আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন
    6. আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার
    7. পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের
উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি 
নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬