Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন ডুমিনি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:২৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন ডুমিনি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:২৭

    দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন ডুমিনি

    বয়সের কাঁটাটা পেরিয়েছে ৩৫'র ঘর। জাতীয় দলেও মেলে না নিয়মিত। তবে তিনি যে ফুরিয়ে যাননি, ভাণ্ডারে গোলাবারুদ জমা রয়েছে এখনও- দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেপি ডুমিনি তার প্রমাণ নিয়মিতই দিয়ে থাকেন বিশ্বের নানান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। যার সবশেষ প্রদর্শনী মিললো বৃহস্পতিবার রাতে।

    ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বোলারদের ওপর রীতিমতো টর্নেডো বইয়ে দিয়েছেন বার্বাডোজ ট্রাইডেন্টসের টপঅর্ডার ব্যাটসম্যান ডুমিনি। গড়েছেন সিপিএলের ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড। বার্বাডোজের ৬৩ রানের বড় জয়ে মাত্র ২০ বল খেলে ৬৫ রানের ইনিংস খেলেন ডুমিনি।

    এ ঝড়ো ইনিংস খেলার পথে মাত্র ১৫ বলে ফিফটি পূরণ করেন ডুমিনি। যা কি না সিপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড। প্রথমবারের মতো সিপিএল খেলতে এসেই রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন এ প্রোটিয়া অলরাউন্ডার। ভেঙেছেন চলতি আসরেই এভিন লুইসের করা ১৭ বলে ফিফটির রেকর্ড।

    ঘরের মাঠের উইকেট সম্পর্কে ভালো ধারণা থাকায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বার্বাডোজ অধিনায়ক জেসন হোল্ডার। দুই ওপেনার চার্লস ও কার্টার মিলে ১৩.৫ ওভারে গড়েন ১১০ রানের জুটি। দুই বলের ব্যবধানে সাজঘরে ফেরেন দুজনই। কার্টারের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৫১ রানের ইনিংস, ৩৯ বলে ৫৮ রান করেন চার্লস।

    দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে চার্লস ফিরে যাওয়ার সময় বার্বাডোজের সংগ্রহ ১৪.১ ওভারে ২ উইকেটে ১১৩ রান। একই ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন অ্যালেক্স হেলসও। তখন ৩ বলে ২ রান করে অপরাজিত ডুমিনি।

    ইনিংসের বাকি ৩০ বলে আরও ৭৬ রান যোগ করে স্বাগতিকরা। এর মধ্যে মাত্র ১৭ বলে ৬২ রান আসে ডুমিনির ব্যাট থেকে। ইনিংসের ১৬তম ওভারে সুনিল নারিনের বিপক্ষে অ্যাশলে নার্স নিতে পারেন কেবল ২ রান। পরের ওভারে ১ ছক্কায় ১১ রান তোলেন ডুমিনি।

    ফলে ১৭ ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১২৯ রান। এরপরই শুরু হয় মূল ঝড়। আলি খানের করা ১৮তম ওভারে ৩টি ছক্কা ও ১ চারের মারে ২৪ রান তোলেন ডুমিনি। পরের ওভারে জিমি নিশামকে ৩টি চার ও ২ ছয়ের মারে তোলেন আরও ২৫ রান। সে ওভারের তৃতীয় বলে লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে মাত্র ১৫ বলে নিজের ফিফটি পূরণ করেন ডুমিনি। যা কি-না সিপিএল ইতিহাসের দ্রুততম ফিফটি।

    তবে অপরাজিত থাকতে পারেননি ডুমিনি। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ৬ ছক্কা মেরে, পরের বলেই আউট হয়ে যান তিনি। আউট হওয়ার আগে ৪টি চার ও ৭টি ছক্কার মারে ২০ বলের ৬৫ রানের ঝড় তুলে যান ডুমিনি।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬