Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • শ্রীলঙ্কায় বিতর্কিত ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ অক্টোবর, ২০১৯ ১৯:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ অক্টোবর, ২০১৯ ১৯:২৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    শ্রীলঙ্কায় বিতর্কিত ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ অক্টোবর, ২০১৯ ১৯:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ অক্টোবর, ২০১৯ ১৯:২৯

    শ্রীলঙ্কায় বিতর্কিত ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের

    বিতর্কিত আম্পায়ারিংয়ের ম্যাচে শ্রীলঙ্কা 'এ' দলকে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৯৮ রানে জিতেছে বাংলাদেশ। ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরির পর বোলিংয়েও অবদান রেখেছেন সাইফ হাসান। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারা বাংলাদেশ পরের দুটিতে জিতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলল। ৩২২ রান তাড়ায় ২৪.৪ ওভারে শ্রীলঙ্কা ৬ উইকেটে ১৩০ রান করার পর আলোকস্বল্পতায় আর খেলা সম্ভব হয়নি।

    কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার টস হেরে ব্যাট করতে আগের ম্যাচে ঝড় তোলা নাঈম চড়াও হন বোলারদের ওপর। কিন্তু বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে ভাঙে ১২০ রানের উদ্বোধনী জুটি। 'অবস্ট্রাক্টিং দা ফিল্ড' এর দায়ে আউট হন ৭৬ বলে দুই ছক্কা ও ৫ চারে ৬৬ রান করা নাঈম। এই আউটের সিদ্ধান্তে উত্তাপ ছড়ায় মাঠে। মিনিট দশেক খেলা বন্ধ থাকে। এরপর উইকেটে এসে আবারও ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত এবং এনামুল হক। 

    চতুর্থ উইকেটে সাইফের সঙ্গে ৯৯ রানের জুটি গড়েন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ১১০ বলে ১২ চার ও তিন ছক্কায় ১১৭ রান করে সাইফ প্যাভিলিয়নে ফিরেন। ৩৫ বলে এক চার ও দুই ছক্কায় ৩২ রানে থামেন অধিনায়ক মিঠুন। এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। আফিফ হোসেন, আরিফুল হক, নুরুল হাসান সোহানরা কেউই বড় স্কোর গড়তে পারেননি। তারপরও সবার ছোট-ছোট অবদানে স্কোর তিনশ ছাড়ায়। শ্রীলঙ্কার শিরান ফার্নান্দো ৫০ রানে ৪টি আর বিশ্ব ফার্নান্দো ৬৯ রানে ৩ উইকেট নেন।

    জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। পাথুম নিসানকাকে দ্বিতীয় ওভারে ফিরিয়ে দেন আফিফ। আরেক ওপেনার সান্দুন বিরাক্কডিকে বোল্ড করে বিদায় করেন বাঁহাতি পেসার আবু হায়দার। তৃতীয় উইকেটে কামিন্দু মেন্ডিস ও আশান প্রিয়াঞ্জনের ব্যাটে প্রতিরোধ গড়ে শ্রীলঙ্কা। কিন্তু ৩৪ রান করা প্রিয়াঞ্জনকে থামিয়ে ৬৪ রানের জুটি ভাঙেন সাইফ। পরে তুলে নেন প্রিয়মল পেরেরার উইকেট।

    আশেন বান্দারাকে ফিরিয়ে শিকার শুরু করা ইবাদত হোসেন পরের ওভারে ফিরিয়ে দেন পুরো সিরিজ জুড়ে বাংলাদেশকে ভোগানো কামিন্দু মেন্ডিসকে। কামিন্দু ৬৫ বলে ৩ ছক্কা ও ২ চারে করেন ৫৫ রান। এর দুই বল পরেই আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। বাংলাদেশের সাইফ ও ইবাদত ২টি করে উইকেট নেন। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৯৮ রানের জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। তবে নাঈমের ওই আউট নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানানোর ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬