Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বাংলাদেশের ভারত সফর টি-টোয়েন্টিতে নেই কোহলি!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৯ ১২:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৯ ১২:৪৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বাংলাদেশের ভারত সফর টি-টোয়েন্টিতে নেই কোহলি!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৯ ১২:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৯ ১২:৪৫

    বাংলাদেশের ভারত সফর টি-টোয়েন্টিতে নেই কোহলি!

    ইনজুুরির কারণে বিবেচিত হবেন না জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকায় মহেন্দ্র সিং ধোনিও থাকবেন না। এবার শোনা গেল, বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে ভারতের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পাবেন অধিনাযক বিরাট কোহলিও।

    গেল মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে শুরু করে চলতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ পর্যন্ত টানা ক্রিকেটের মধ্যে আছেন ভারতীয় অধিনায়ক। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচক প্যানেল তাই মনে করছে, কোহলির ওপর মাত্রাতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে। তাই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি বিশ্রাম পেতে পারেন।

    কোহলি সর্বশেষ বিশ্রাম পেয়েছিলেন গেল জানুয়ারিতে। সেবার সিরিজের শেষ দুটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না তিনি। ভারতীয় গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে নির্ভরযোগ্য একটি সূত্র।

    সূত্রটি বলেন, ‘ও টি-টোয়েন্টি সিরিজটায় খেলবে না। সেই অস্ট্রেলিয়া সিরিজ থেকে টানা খেলার মধ্যেই আছে বিরাট। এর মধ্যে আইপিএল, বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ সফর, এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ—সবই খেলছে। সব ফরম্যাটে এত চাপ নেওয়ার ব্যাপারটা নিয়ে আমরা ভাবছি। কারণ ও হচ্ছে এমন একজন খেলোয়াড়, যাকে আমরা সব সময় সতেজ রাখতে চাই।’ টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আগামী ২৪ অক্টোবর নাগাদ দল গুছিয়ে ফেলবেন বিসিসিআইয়ের নির্বাচকেরা। বোর্ডের নবনিযুক্ত সভাপতি সৌরভ গাঙ্গুলী এর আগেই ধোনির ব্যাপারে নির্বাচকদের সঙ্গে কথা বলবেন। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার পর থেকে আর জাতীয় দলের জার্সি শরীরে চাপাননি সাবেক এই অধিনায়ক। আসছে নভেম্বরে ভারত সফরে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরের শুরুটাই হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামী ৩ নভেম্বর মাঠে গড়াবে প্রথম ম্যাচ। পরে নাগপুর ও রাজকোটে হবে বাকি দুই ম্যাচ।

    এরপর আগামী ১৪ নভেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল। টি-টোয়েন্টিতে না খেললেও যথারীতি টেস্টের অধিনায়ক থাকবেন কোহলিই। বিসিসিআইয়ের ঐ সূত্র বলে, ‘অবশ্যই টেস্টে বিরাটই নেতৃত্ব দেবে।’

    টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভারত বেশ সজাগ। যে করেই হোক, প্রথম আসরের শিরোপা চায় কোহলিরা। চার ম্যাচের চারটিতেই জিতে ভারতের সংগ্রহ সর্বোচ্চ ২০০ পয়েন্ট, যেখানে দুই ম্যাচ খেলে দুইয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৬০। চলমান রাঁচি টেস্ট জিতে গেলে তাদের নামের পাশে যোগ হবে আরো ৪০ পয়েন্ট।

    কোহলি নিজেও কোনো ম্যাচকে এই অবস্থায় হালকাভাবে নিতে নারাজ। রাঁচি টেস্ট শুরুর আগেই তিনি বলেছিলেন, ‘টানা ১১টি সিরিজ জয় যেকোনো দলের জন্যই অসাধারণ ব্যাপার। তবে আমরা এমন রেকর্ড নিয়ে ভাবছি না। আমরা প্রতিটি ম্যাচ নিয়েই ভাবছি। কারণ এখন বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফরম্যাটে টেস্ট ম্যাচ হচ্ছে। এই অবস্থায় সব ম্যাচই মহাগুরুত্বপূর্ণ। তাই জয়ের মধ্যেই থাকতে চাই আমরা। আশা করছি, সিরিজ ৩-০ ব্যবধানে শেষ করতে সক্ষম হব আমরা।’

    জানিয়ে রাখা ভালো, কোমরের স্ট্রেস ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য বিবেচিত হবেন না সময়ের সেরা পেসারদের একজন জাসপ্রিত বুমরাহ। থাকবেন না হার্দিক পান্ডিয়াও। কোমরের ইনজুরিতে পড়া এই পেস বোলিং অলরাউন্ডারের সম্প্রতি অস্ত্রোপচার করানো হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬