Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • চ্যাম্পিয়নস লিগে নতুন রেকর্ড মেসির
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৯ ১৩:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৯ ১৩:১৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    চ্যাম্পিয়নস লিগে নতুন রেকর্ড মেসির

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৯ ১৩:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৯ ১৩:১৫

    চ্যাম্পিয়নস লিগে নতুন রেকর্ড মেসির

    বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কষ্টার্জিত এক জয় পেয়েছে বার্সেলোনা। তুলনামূলক দুর্বল দল স্লাভিয়া প্রাহাকে ২-১ গোলে হারালেও তাতে ছিল ভাগ্যের ছোঁয়া। ম্যাচের শুরুতে লিওনেল মেসি গোল করলেও, শেষপর্যন্ত আত্মঘাতী গোলের সুবাদেই পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।

    এদিকে দলের জয় পেতে ঘাম ঝরলেও, ম্যাচের শুরুতে গোল করে নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার এক গোলেই হয়েছে নতুন দুইটি রেকর্ড।

    উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ ৩৩টি ক্লাবের বিপক্ষে গোল করা খেলোয়াড় এখন মেসি। এ রেকর্ডে তার সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদ ও শালকের কিংবদন্তি খেলোয়াড় রাউল গঞ্জালেস এবং রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

    চ্যাম্পিয়নস লিগে এখনও পর্যন্ত ৪০টি দলের বিপক্ষে খেলেছেন মেসি। এর মধ্যে শুধুমাত্র রুবিন কাজান, অ্যাতলেটিকো মাদ্রিদ, বেনফিকা, উদিনেস, লেভস্কি সোফিয়া, বরুশিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলানের বিপক্ষে গোল করা হয়নি মেসির।

    তবে চলতি মৌসুমেই বরুশিয়া ও ইন্টারের বিপক্ষে গোল করার সুযোগ পাচ্ছেন মেসি। কেননা 'এফ' গ্রুপে একসঙ্গেই রয়েছে বার্সেলোনা, বরুশিয়া ও ইন্টার। এ দুই দলের বিপক্ষে গোল পেলেই রোনালদো-রাউলকে ছাড়িয়ে এককভাবে সবচেয়ে বেশি ক্লাবের বিপক্ষে গোল করা খেলোয়াড় হয়ে যাবেন মেসি।

    এদিকে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে নিজের ১১৩তম গোলটি করার পথে টানা ১৫ মৌসুমে গোল করার রেকর্ড গড়েছেন মেসি। এই টুর্নামেন্টে ২০০৫-০৬ মৌসুমে প্রথমবারের মতো খেলেছেন মেসি। সেই থেকে এখনও পর্যন্ত প্রতিটি মৌসুমেই গোল করেছেন তিনি।

    তবে টানা না হলেও, চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে বেশি ১৬টি মৌসুমে গোল করার রেকর্ড রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগসের। আগামী দুই মৌসুমে গোল করতে পারলে গিগসের রেকর্ডও নিজের করে নেবেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬