Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • রেকর্ডগড়া ম্যাচে পরাজয়ের ব্যবধান বাড়ল নারীদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯ ১৬:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯ ১৬:৪০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    রেকর্ডগড়া ম্যাচে পরাজয়ের ব্যবধান বাড়ল নারীদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯ ১৬:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯ ১৬:৪০

    রেকর্ডগড়া ম্যাচে পরাজয়ের ব্যবধান বাড়ল নারীদের

    ম্যাচের প্রথম ইনিংস শেষেই স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়ে গিয়েছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। কেননা জাভেরিয়া খান, বিসমাহ মাহরুফদের ফিফটিতে তাদের সংগ্রহটা পৌঁছায় ৩ উইকেটে ১৬৭ রানে।

    নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এত রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে মাত্র ৩টি। তার ওপরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১২৬ রান করেও ১৪ রানের জয় পেয়েছিল স্বাগতিকরা।

    তাই দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ১৬৭ রান করার পরই মূলত জয়ের আভাস পেতে শুরু করে পাকিস্তান। তবে এ ম্যাচে আবার প্রথম ম্যাচের মতো মুখ থুবড়ে পড়েনি বাংলাদেশের ব্যাটিং। আগের ম্যাচে ১১২ রানে থেমে গেলেও, এ ম্যাচে ১৫২ পর্যন্ত যায় বাংলাদেশের নারী দলের ইনিংস।

    এতেও অবশ্য লাভ হয়নি কোনো। আগের ম্যাচে ১৪ রানের হারের পর, এবার পরাজয়ের ব্যবধানটা ১৫ রানের। তবে একটি রেকর্ড অবশ্য হয়েছে সালমা-রোমানাদের। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এটিই বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে গত বছর ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫১ রান করেছিল নারী দল।

    সোমবার সকালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে সময় নেননি পাকিস্তানের ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে আসে ৩৫ রান। সিদরা আমিন ফেরেন ১৬ বলে ১৯ রান করে।

    মূলত দ্বিতীয় উইকেট জুটিতেই ম্যাচের পাল্লা নিজেদের দিকে ঝুঁকিয়ে নেন বিসমাহ ও জাভেরিয়া। এ জুটিতে আসে ৯৫ রান। জাভেরিয়া সাজঘরে ফিরে যান ৪৪ বলে ৫২ রান করে, হাঁকান ৫টি চার ও ২টি ছক্কা।

    শেষপর্যন্ত অপরাজিত থাকেন বিসমাহ। খেলেন ৯ চার ও ১ ছয়ের মারে ৫০ বলে ৭০ রানের ইনিংস। বিসমাহর ব্যাটে চড়েই মূলত ১৬৭ রানের সংগ্রহ পায় পাকিস্তান। বল হাতে ২টি উইকেট নেন জাহানারা আলম।

    অসাধ্য সাধনের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। আগের ম্যাচে ঝড়ো ফিফটি করা রোমানা আহমেদ ফেরেন খালি হাতে। এছাড়া দুই ওপেনার আয়েশা রহমান ৫ ও শামীমা সুলতানা ফেরেন ১১ রান করে।

    চতুর্থ উইকেটে ৫৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন সানজিদা ইসলাম ও নিগার সুলতানা জোত্যি। কিন্তু দলীয় ৮২ রানে সানজিদা ৪৫ রানের ফেরার পরে আবারও চাপে পড়ে যায় বাংলাদেশ। অধিনায়ক সালমা খাতুন ০ ও নিগার সুলতানা ফেরেন ২১ রান করে।

    শেষপর্যন্ত বাংলাদেশ দল নিজেদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফারজানা হক পিঙ্কি, লতা মন্ডল ও জাহানারা আলমের ব্যাটে ভর করে। ফারজানা ১৯ বলে ৩০, লতা ১৮ বলে ১৭ ও জাহানারা ৫ বলে ১৮ রান করেন।

    এ জয়ের ফলে তিন ম্যাচ সিরিজটি ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে পাকিস্তান। আগামী বুধবার (৩০ অক্টোবর) শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬