Journalbd24.com

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বাংলাদেশ-ভারত টেস্টে আমন্ত্রিত অতিথির সংখ্যা বাড়ালেন সৌরভ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০১৯ ১২:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০১৯ ১২:২১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বাংলাদেশ-ভারত টেস্টে আমন্ত্রিত অতিথির সংখ্যা বাড়ালেন সৌরভ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০১৯ ১২:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০১৯ ১২:২১

     বাংলাদেশ-ভারত টেস্টে আমন্ত্রিত অতিথির সংখ্যা বাড়ালেন সৌরভ

    ইতিমধ্যেই দুই দেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে রেখেছেন বিসিসিআইয়ের নব-নির্বাচিত সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতার ইডেন টেস্ট দেখার দাওয়াত গ্রহণ করলেও সেখানে আসতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপাতত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবেন বলে জানা গেছে।

    সৌরভ গাঙ্গুলি ইডেন টেস্টকে আরও আকর্ষণীয় এবং সৌন্দর্যমন্ডিত করে তোলার লক্ষ্যে ম্যাচটিকে দিবা-রাত্রিতে আয়োজন করার সব বন্দোবস্ত করে ফেলেছে। বাংলাদেশও রাজি হয়েছে দিবা-রাত্রির টেস্ট খেলতে। ২০০০ সালে বাংলাদেশ যে অভিষেক টেস্ট খেলেছিল, ওই ম্যাচে দুই দেশের স্কোয়াডকে সংবর্ধনা দেয়ারও পরিকল্পনা নিয়েছেন সৌরভ।

    সে হিসেবে ইডেন গার্ডেনে দুই দেশেরই সাবেকদের মিলনমেলা বসতে যাচ্ছে। সৌরভ গাঙ্গুলির তাতেও যেন কম হয়ে যাচ্ছে। এবার এই টেস্ট দেখার জন্য তিনি দাওয়াত জানিয়েছেন, তারই সাবেক সতীর্থ, কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে।

    শুধু শচীন হলেও কথা ছিল, ক্রিকেটের বাইরের তারকাদেরও মিলনমেলা বসাতে যাচ্ছেন সৌরভ। দাওয়াত দিয়েছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ ও টেনিস তারকা সানিয়া মির্জাকেও। সঙ্গে প্রথম দিনের খেলার শেষে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করার ইঙ্গিত দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। ইতিমধ্যেই সেখানে আমন্ত্রন জাননো হয়েছে বাংলাদেশের সঙ্গীতশিল্পী রুনা লায়লা, ভারতের শ্রেয়া ঘোষালকে।

    আমন্ত্রিত অতিথিদের কথা উল্লেখ করে সৌরভ বলেন, ‘ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের দুই দলের সদস্যরা অনেকেই থাকছেন। চেষ্টা করছি শচিনকে হাজির করানোর। এ ছাড়াও অলিম্পিক্স পদকজয়ী এম সি মেরি কম, পি ভি সিন্ধুকেও সংবর্ধিত করবো আমরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। ভারতীয় প্রধানমন্ত্রীর দফতরে আমন্ত্রণ জানানো হয়েছে। দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ও মাননীয় রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে।’

    টেস্টের প্রথম দিন এইচআইভি ও ক্যানসারে আক্রান্ত শিশুদের নিয়ে একটি চ্যারিটি ম্যাচও আয়োজন করার পরিকল্পনা রয়েছে সিএবি’র; কিন্তু ইডেনের ঐতিহাসিক বেল বাজিয়ে টেস্টের সূচনা কে করবেন? সিএবি সচিব অভিষেক ডালমিয়া বলেন, ‘শেখ হাসিনা আছেন। মুখ্যমন্ত্রী থাকছেন। দেখা যাক, তারাই হয়তো টেস্টের সূচনা করবেন।’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
    2. বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
    3. খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর
    4. আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার
    5. আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন
    6. আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার
    7. পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের
উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি 
নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬