Journalbd24.com

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা   বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ৮ ব্যাটসম্যান আর ৩ পেসারের দলে নেই কোনো বাঁহাতি স্পিনার!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:২৮

    আরো খবর

    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের
    দুই জয়েও কাটেনি ঝুঁকি, বাংলাদেশ এখন তাকিয়ে শ্রীলঙ্কার দিকে

    ৮ ব্যাটসম্যান আর ৩ পেসারের দলে নেই কোনো বাঁহাতি স্পিনার!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:২৮

     ৮ ব্যাটসম্যান আর ৩ পেসারের দলে নেই কোনো বাঁহাতি স্পিনার!

    শত বছরের ঐতিহ্যবাহী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম (আগের নাম ফিরোজ শাহ কোটলা); কিংবা মুম্বাই, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, নাগপুর, কানপুর, ইন্দোর, রাজকোট, পুনে কিংবা চন্ডীগড়ের মোহালি-যে মাঠেই খেলা হোক না কেন, ভারতে খেলা মানেই একটু আধটু বল টার্ন করা। মানে স্পিনারদের খানিক অনুকূল ক্ষেত্র।

    কিন্তু তাই বলে ভারতের মাটিতে একাদশে বাড়তি স্পিনারের অন্তর্ভুক্তি ঘটিয়ে সাফল্যের আশা যে ‘নিরাশার’ সামিল! বল একটু আধটু স্পিন করলেও ভারতীয়দের স্পিন দিয়ে কাবু করা অলীক কল্পনা। কারণ প্রতিষ্ঠিত হবার আগেই ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনে হাত পাকিয়ে ফেলেন। রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল আর রিশাভ পান্তরা বিশ্বের যে কোনো স্পিনারকেই ঘরের মাঠে স্বচ্ছন্দে খেলেন। তাদের বিপক্ষে একগাদা স্পিনার নিয়ে খেলা তাই রীতিমত ঝুঁকির।

    যতদূর জানা গেছে, আজ তাই রোহিত শর্মার ভারতের বিপক্ষে স্পিন নির্ভরতা কমিয়েই মাঠে নামতে যাচ্ছে টিম বাংলাদেশ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর দেয়া তথ্য অনুযায়ী, দেশ থেকে যে দুজন বাঁহাতি স্পিনার দলের সাথে গেছেন-সেই তাইজুল আর আরাফাত সানির কেউ নেই আজ একাদশে।

    ঢাকা সময় বেলা তিনটের কিছুক্ষণ পর (দিল্লিতে তখন দুপুর ২ টা ৩৫) জাগো নিউজের সাথে মুঠোফোন আলাপে প্রধান নির্বাচক একাদশ নিয়ে কথা বলতে গিয়ে জানান, দুপুরে খাবার আগের টিম মিটিংয়ে দল চূড়ান্ত হয়েছে।

    মিনহাজুল আবেদিন নান্নুর দেয়া দলে নেই মোহাম্মদ মিঠুন, বাঁহাতি পেসার আবু হায়দার রনি ও দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম আর আরাফাত সানি। ফলে সেই একাদশ থাকলে মাঠে দেখা যাবে না বাংলাদেশের কোনো বাঁহাতি স্পিনার।

    তার মানে লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে ব্যাটসম্যান ধরলে একাদশে ব্যাটসম্যান ৮ জন। আগেই জানা, অভিষেক হচ্ছে উদ্বোধনী ব্যাটসম্যান নাইম শেখের। সাথে লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, অধিনায়ক মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব আর মোসাদ্দেক হোসেন সৈকত এবং আমিনুল বিপ্লব যোগ হলে সংখ্যা দাঁড়ায় আট জনের।

    এখন সংখ্যায় বেশি রেখে লাভ নেই। আসল কথা হলো রান করতে হবে। ওপরের দিকে লিটন, নাইম, সৌম্য, মুশফিকের যে কোন দুজন রান না পেলে যত বেশি ব্যাটসম্যানই খেলানো হোক না কেন, কোনো কাজে দেবে না। ব্যাটসম্যান কোটায় দলে যারা থাকবেন, তাদের ব্যাটে রান চাই। তারা রান করতে না পারলে বোলারদের কিছুই করার থাকবে না।

    ভারতীয় ব্যাটিং অনেক সমৃদ্ধ। শক্তিশালী। তাদের বিপক্ষে স্পেশালিস্ট স্পিনার কমিয়ে পেসার রাখা হয়েছে তিনজন-মোস্তাফিজ, শফিউল ও আল আমিন। তাহলে স্পিনার কজন?লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব তো আছেনই। সঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহ, মোসাদ্দেক আর আফিফও হয়তো বল করবেন। তারা তিন অফস্পিনার মিলে অন্তত আরও ৬ থেকে ৮ ওভার বোলিং করে দেবেন। বিপ্লবের ৪ ওভার। আর তিন ওভারের কেউ একজন মার খেলেও তখন ২০ ওভারের কোটা পূরণ করতে সমস্যা হবে না।

    এভাবেই ব্যাটিংটাকে যতটা সম্ভব সমৃদ্ধ, শক্ত আর লম্বা করে একাদশ সাজানো হয়েছে। যেখানে বোলারদের ভেতরে তিন পেসারের পাশাপাশি নির্ভর করা হচ্ছে লেগি আমিনুল বিপ্লবের ওপর।

    অর্থাৎ প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশটা দাঁড়াচ্ছে তবে এরকম : লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব,শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়
    2. নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন
    3. বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ
    4. প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত
    5. বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ
    6. বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত
    7. সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।
    সর্বশেষ সংবাদ
    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির 
উঠান বৈঠকে জনতার ভীড়

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়

    নার্সিং পেশা সম্মানের ও 
মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং 
কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড 
নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে 
যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া 
দরবারে পবিত্র শবে বরাত পালিত

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত

    সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।

    সেনাবাহিনীর অভিযানে শাজাহানপুরের শীর্ষ স-ন্ত্রাসী নুরুজ্জামান বাহিনীর ক্যাডার আতিক গ্রেফ-তার ।

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬