Journalbd24.com

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ডিআরএস নিয়ে ভারতীয় দলে আতঙ্ক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০১৯ ১৫:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০১৯ ১৫:৫৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ডিআরএস নিয়ে ভারতীয় দলে আতঙ্ক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০১৯ ১৫:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০১৯ ১৫:৫৭

     ডিআরএস নিয়ে ভারতীয় দলে আতঙ্ক

    দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সফরকারী বাংলাদেশের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হার অনেক বড় আলোচনার জন্ম দিয়েছে ভারতজুড়ে। ভারতীয়দের চিন্তা, যে দলে সাকিব-তামিম নেই, যে দলটি বলতে গেলে প্রায় ভাঙ্গাচোরা- তাদের কাছে কিভাবে হেরে যায় রোহিত শর্মার দল?

    অন্যদিকে দিল্লির পরাজয় নিয়ে ভারতজুড়ে চলছে আনা আলোচনা-সমালোচনার ঝড়। তুমুল বিচার-বিশ্লেষণ চলছে এই ম্যাচ নিয়ে। এই বিশ্লেষণে সবচেয়ে বেশি যেটা উঠে এসেছে, সেটা হচ্ছে- ডিআরএসের সঠিক ব্যবহার করতে না পারার কারণেই এমন পরাজয় বরণ করতে হয়েছে ভারতকে।

    ভারতীয়দের মতে, মুশফিকুর রহীমের ক্ষেত্রে যদি সঠিকভাবে ডিআরএসের ব্যবহার করা যেতো, তাহলে তিনি ৬০ রান করতে পারতেন না, জিততেও পারতো না বাংলাদেশ। ভারতীয় উইকেটরক্ষক রিশাভ পান্ত সঠিকভাবে ডিআরএস নিতে সহায়তা করতে পারেননি। বরং, ভুল সিদ্ধান্ত দিয়েছেন তিনি।

    এ কারণেই মূলতঃ বাংলাদেশের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে ডিআরএস নিয়ে আতঙ্কে রয়েছে ভারতীয় ক্রিকেটাররা। যদিও রিশাভ পান্তকে কাঠগড়ায় দাঁড় করাননি রোহিত শর্মা।

    দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে হেরেছে ভারত। বাংলাদেশের ইনিংসের দশম ওভারে ইউজবেন্দ্র চাহালের তৃতীয় বলে এলবিডব্লিউ ছিলেন মুশফিকুর রহীম। আম্পায়ার আউট দেননি। রিশাভের পরামর্শেই ভারতীয় দল ‘রিভিউ’ নেয়নি। পরে দেখা যায় ডিআরএস নিলে সিদ্ধান্ত যেত ভারতের পক্ষেই।

    ম্যাচের ভাগ্য নির্ধারণে এই ঘটনা বড় ভূমিকা নেয় বলে মনে করে ভারতীয়রা। ওই সময় মুশফিক ছিলেন মাত্র ৬ রানে এবং শেষ পর্যন্ত অপরাজিত ৬০ করে তিনিই ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জয় উপহার দেন বাংলাদেশকে।

    একই ওভারে চাহালের শেষ বলে বাংলাদেশের ব্যাটসম্যান সৌম্য সরকারের বিরুদ্ধে জোরালো কট বিহাইন্ডের আবেদন ওঠে। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। এবার রিশাভ পান্তের কথায়, ডিআরএস নেন রোহিত। দেখা যায়, বল ব্যাটেই লাগেনি এবং রিভিউ হারায় দল।

    ম্যাচের পরে এ নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি বলে যান, ‘রিশাভের বয়স কম। অভিজ্ঞতা ততটা নেই। বুঝে ওঠার সময়টা ওকে দিতে হবে। এত তাড়াতাড়ি বিচার করতে বসে গেলে ঠিক হবে না যে, সে ডিআরএস নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে কি না।’ সঙ্গে যোগ করলেনন, ‘একা উইকেটরক্ষকের দোষ ধরাটা ঠিক হবে না। ডিআরএস নেওয়ার ক্ষেত্রে বোলাররাও আলোচনার অংশ থাকে। অধিনায়ক যদি সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় না থাকে, তা হলে বাকিদের উপর নির্ভর করতে হয়।’

    রিশাভ পান্তের ওপর ভরসা রাখছেন এখনও রোহিত। তিনি বলছেন, ‘বোলার আর উইকেটরক্ষকের ওপর ভরসা রাখতে হবে। যে কোনো ফরম্যাটেই ডিআরএস নেওয়ার সময় এ দু’জনের বক্তব্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়।’

    এতদিন ভারতীয় দলে ডিআরএস নেওয়ার ক্ষেত্রে মহেন্দ্র সিংহ ধোনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এ ক্ষেত্রে তিনি এতটাই অব্যর্থ ছিলেন যে, ধোনির কথায় ডিআরএস নিয়ে অধিকাংশ সময়ই সফল হয়েছে দল। উইকেটের পিছনে ধোনির না থাকা- এসব সিদ্ধান্তের ক্ষেত্রে টের পাচ্ছেন রোহিতরা।

    দিল্লির বায়ু দূষণ ছিল দুঃশ্চিন্তা। আপাতত ওই ম্যাচ শেষ। এবার রাজকোটে বাংলাদেশ আর ভারতের মধ্যকার দ্বিতীয় ম্যাচে দুশ্চিন্তা বাড়াচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। ঘূর্ণিঝড় মহা ভারতের পশ্চিম উপকূল থেকে কিছুটা দূরে সরে গিয়েছিল; কিন্তু সেই ঝড় আবার দিক পরিবর্তন করে গুজরাট উপকূলের দিকে আছড়ে পড়তে চলেছে। যা ৭ তারিখের ম্যাচে থাবা বসাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
    2. বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
    3. খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর
    4. আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার
    5. আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন
    6. আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার
    7. পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের
উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি 
নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬