Journalbd24.com

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বাংলাদেশের বিপক্ষে এতগুলো ছক্কা কীভাবে মারলেন রোহিত!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০১৯ ১১:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০১৯ ১১:০৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বাংলাদেশের বিপক্ষে এতগুলো ছক্কা কীভাবে মারলেন রোহিত!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০১৯ ১১:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০১৯ ১১:০৬

     বাংলাদেশের বিপক্ষে এতগুলো ছক্কা কীভাবে মারলেন রোহিত!

    দিল্লিতে হারের পর ভারতীয় দলের ওপর প্রচণ্ড চাপ পড়ে গিয়েছিল। ঘরের মাঠে বাংলাদেশের অর্ধেক শক্তির দলের কাছেও ৭ উইকেটে পরাজয় রোহিত শর্মাদের তুমুল সমালোচনার মুখে ফেলে দিয়েছিল। সেই সমালোচনা এবং লজ্জা থেকে বাঁচতে রাজকোটে সিরিজে ফেরা ছাড়া কোনো উপায় ছিল না ভারতীয় দলের।

    সেই ফেরার কাজটাই হলো অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে ভর করে। রনাজকোটে ৪৩ বলে ৮৫ রান করেন রোহিত। মেরেছেন ছয়টি ছক্কা এবং ছয়টি বাউন্ডারি। শুধু তাই নয়, এক ওভারে টানা ছয়টি ছক্কাও মারতে চেষ্টা করেছিলেন। মোসাদ্দেক হোসেন সৈকতের বলে পরপর তিনটি ছক্কা মারার পর চতুর্থ বলে গিয়ে আর পারেননি। রোহিত নিজেই সে কথা জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমকে।

    তো বাংলাদেশের বোলারদের বিপক্ষে এতগুলো ছক্কা মারার রহস্য কি? কিভাবে এতগুলো ছক্কা মারলেন তিনি? হিটম্যান নিজেই জানালেন সে রহস্যের কথা। বলে দিলেন, ‘ছক্কা মারার জন্য সুন্দর সময়জ্ঞানই সব চেয়ে বেশি দরকার, মাসলম্যান হওয়ার দরকার নেই।’

    রাজকোটে ঘূর্ণিঝড় ‘মাহা’র গতিতে ব্যাট করার পর রোহিত ক্রিকেটের পুরনো এক বিতর্ক আবার উসকে দিলেন। শক্তি বনাম শিল্পের বিতর্ক। মোসাদ্দেককে টানা তিনটি ছক্কা মারার পর তার ইচ্ছা ছিল টানা ছয় বলে ছয়টি ছক্কাই মারবেন। এ নিয়ে ম্যাচের পর রোহিত বললেন, ‘আমি চেষ্টা করেছিলাম ঠিকই; কিন্তু চতুর্থ বলে ছক্কা না হওয়ায় নিজেকে সংযত করতেই হল। তখন ভাবলাম, খুচরো রানই নিই। বেশি নড়াচড়া না করেই আমি স্ট্রোক নিচ্ছিলাম।’

    যুবরাজ সিংয়ের ছয় ছক্কার রেকর্ড ধরতে না পারলেও রোহিতের ছক্কা মারার নৈপুণ্যে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। কোহলির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক ‘চাহাল টিভি’-তে এসে বলে দিলেন, ‘ছক্কা মারার জন্য পেশীবহুল হওয়ার দরকার পড়ে না।’

    এমনকি রোগাপাতলা চেহারার চাহালের দিকে তাকিয়ে রোহিত বলে ওঠেন, ‘এমনকি, তুমিও ছক্কা মারতে পারো।’ রোহিতের সে কথা শুনে হাসিতে ফেটে পড়েন ভারতীয় লেগ স্পিনার। রসিকতা ছেড়ে এরপর রোহিত যোগ করেন, ‘ছক্কা মারা শুধুই শক্তির ব্যাপার নয়। টাইমিংটাও খুবই গুরুত্বপূর্ণ। মাথা সোজা রাখতে হয়, শরীরের অবস্থান ভাল থাকতে হয়। এ সব কিছু ঠিকঠাক হলে তবেই ভাল ছক্কা মারা যায়।’

    দিল্লিতে হারের পর যে চাপে পড়ে গিয়েছিলেন, সেটা স্বীকার করে নিলেন রোহিত। তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা হারায় আমাদের উপর কিছুটা চাপ তৈরি হয়েছিল; কিন্তু সিরিজে ফিরে আসার জন্য যা যা করার দরকার ছিল, আমরা করেছি।’
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
    2. বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
    3. খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর
    4. আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার
    5. আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন
    6. আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার
    7. পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের
উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি 
নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬