Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বিপিএলে খেলবে ভারতীয় ক্রিকেটাররাও!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৯ ১২:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৯ ১২:৩৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বিপিএলে খেলবে ভারতীয় ক্রিকেটাররাও!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৯ ১২:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৯ ১২:৩৩

     বিপিএলে খেলবে ভারতীয় ক্রিকেটাররাও!

    বিশ্ব ক্রিকেটের সব দেশের ক্রিকেটারই এক দেশ থেকে আরেক দেশে খেলে বেড়ান ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে। ব্যতিক্রম শুধু ভারতীয় ক্রিকেটাররা। ক্রিকেট বোর্ডের অনুমতি না থাকায় নিজ দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে পারেন না তারা।

    শুধু তাই নয় দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যাপারে এতোটাই কঠোর ভারতীয় ক্রিকেট বোর্ড যে, সবশেষ ক্যারিবীয়ান সুপার লিগের এক ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের ড্রেসিংরুমে থাকার অপরাধে কারণ দর্শানোর নোটিশ দেখেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক।

    এ থেকেই বোঝা যায় অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলাটা ঠিক কতোটা কঠিন ভারতের খেলোয়াড়দের জন্য। তবে এবার এই অসাধ্য সাধনের মিশনেই যেনো নেমেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভারতীয় ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করতে।

    শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নবনিযুক্ত সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকে বসেছিলেন নাজমুল হাসান পাপন। যেখানে তিনি কথা বলেছেন দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের উন্নতিসহ নানান বিষয়ে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, সেই আলোচনায় বিপিএলে ভারতীয় ক্রিকেটার খেলানোর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন পাপন। এ বিষয়ে তাৎক্ষণিক হ্যাঁ বা না কিছুই বলেননি গাঙ্গুলি। ধারণা করা হচ্ছে, দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের কথা বিবেচনা করে বিপিএলে নিজ দেশের খেলোয়াড়দের অংশগ্রহণের অনুমতি দেবেন বিসিসিআই সভাপতি।

    এতে অবশ্য শুধুমাত্র গাঙ্গুলির অনুমতিই শেষ কথা নয়। তার কাছ থেকে অনুমতি পাওয়ার আগে দেখতে হবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের কথাও। কেননা আইপিএলের চুক্তিতেও উল্লেখ থাকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা। এছাড়া ক্রিকেটারদের সম্মতিরও একটি বিষয় থেকেই যায়।

    তবে সব বাধা পেরিয়ে শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেটাররা বিপিএল খেলার অনুমতি পেলেও, শীর্ষ পর্যায়ের খেলোয়াড়রা যে আসবেন না তা একপ্রকার নিশ্চিত। হয়তো বা ঘরোয়া ক্রিকেট মাতানো বি ক্যাটাগরির খেলোয়াড়দের পাঠাতে পারে ভারত। যাদের দেখা যেতে পারে বিপিএলের আগামী মৌসুমে।

    কেননা চলতি মৌসুমের বিপিএল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। সে জন্য করা বিদেশি খেলোয়াড়দের তালিকায় নেই কোনো ভারতীয়র নাম। যার ফলে হুট করেই সাত দিনের মধ্যে ভারতীয় খেলোয়াড়দের বিপিএল খেলার অনুমতি পাওয়া ও ড্রাফটে নাম ওঠানো বেশ ঝক্কি ঝামেলারই হবে। তাই সব ঠিকঠাক হলে আগামী মৌসুমের বিপিএল থেকে প্রথমবারের মতো দেখা মিলতে পারে ভারতীয় ক্রিকেটারদের।

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬